ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌরবিদ্যুৎ: কয়েক মাসেই পুরো সংসদে চালুর পরিকল্পনা Logo পুলিশ কর্মকর্তা বরখাস্ত: ৩ জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা Logo খেলাপি ঋণ বিষয়ে ৩টি অজানা তথ্য যা চমকে দেবে Logo অফিসের ডেস্কে রাখুন এই গাছ, মন থাকবে ফুরফুরে Logo স্থানীয় উদ্যোক্তা ঋণ পেতে তরুণদের অর্থায়ন কর্মসূচি Logo আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান Logo ইরানে শিশুদের মৃত্যু নিয়ে ইউনিসেফের নীরবতার সমালোচনা তেহরানের Logo মধ্যপ্রাচ্যকে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান শি জিনপিংয়ের Logo নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা, ওয়ার্ডে ঠাঁই না পেয়ে বারান্দায় রাত কাটছে রোগীদের Logo যে কারণে নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

সৌরবিদ্যুৎ: কয়েক মাসেই পুরো সংসদে চালুর পরিকল্পনা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০১

কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা সৌরশক্তিনির্ভর করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ ব্যবহারে বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদের পুরো বিদ্যুৎ ব্যবস্থা সৌরশক্তির ওপর নির্ভরশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আগ্রহ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় পণ্যের ওপর বিভিন্ন ধরনের শুল্ক ও কর থেকে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৮ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রুফটপ সোলার স্থাপনকারীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। প্রধানমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে যারা বাড়ি বা ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, সরকার তাঁদের কাছ থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে। বাল্ক রেটের অতিরিক্ত অর্থ প্রণোদনা হিসেবে সরকার বহন করবে।

তিনি জানান, রুফটপ সোলার থেকে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৬ থেকে ৭ টাকা খরচ হতে পারে। ফলে নির্ধারিত দরে বিদ্যুৎ বিক্রি করলে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ তৈরি হবে। এ সুবিধা শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপিত সিস্টেমের জন্য প্রযোজ্য হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রি শুরু করলে তিন বছর পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রির সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে চালু হওয়া রুফটপ সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার ওই নির্ধারিত দরে কিনবে।

সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে রুফটপ সোলার বসাতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচিও নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়েও রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আগামী ১০ বছরের জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে পরিকল্পনার বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী সংসদে এ পরিকল্পনা উপস্থাপন করবেন। জাতীয় সংসদকে সৌরশক্তিনির্ভর করার উদ্যোগের পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ: কয়েক মাসেই পুরো সংসদে চালুর পরিকল্পনা

সৌরবিদ্যুৎ: কয়েক মাসেই পুরো সংসদে চালুর পরিকল্পনা

Update Time : ১০:০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সৌরবিদ্যুৎ ব্যবহারে বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদের পুরো বিদ্যুৎ ব্যবস্থা সৌরশক্তির ওপর নির্ভরশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আগ্রহ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় পণ্যের ওপর বিভিন্ন ধরনের শুল্ক ও কর থেকে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৮ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আরও পড়ুন  শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তা দেবে সরকার | আবেদন শুরু ১২ এপ্রিল

রুফটপ সোলার স্থাপনকারীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। প্রধানমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে যারা বাড়ি বা ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, সরকার তাঁদের কাছ থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে। বাল্ক রেটের অতিরিক্ত অর্থ প্রণোদনা হিসেবে সরকার বহন করবে।

তিনি জানান, রুফটপ সোলার থেকে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৬ থেকে ৭ টাকা খরচ হতে পারে। ফলে নির্ধারিত দরে বিদ্যুৎ বিক্রি করলে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ তৈরি হবে। এ সুবিধা শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপিত সিস্টেমের জন্য প্রযোজ্য হবে।

আরও পড়ুন  সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত , সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রি শুরু করলে তিন বছর পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রির সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে চালু হওয়া রুফটপ সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার ওই নির্ধারিত দরে কিনবে।

সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে রুফটপ সোলার বসাতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচিও নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়েও রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  নাহিদ ইসলাম ভারত নিয়ে কী কড়া বার্তা দিলেন?