ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

লাগামহীন বাজার দর : মাছ, মুরগি , সবজি ও তেলের দাম বাড়ায় দিশেহারা সাধারণ মানুষ।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: খরচ কমাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।

ঢাকা: নিত্যপণ্যের আকাশচুম্বী দামে নাভিশ্বাস উঠেছে রাজধানীর সাধারণ মানুষের। এক বছরের ব্যবধানে সোনালি মুরগি থেকে শুরু করে মাছ, সবজি ও ভোজ্যতেলের দাম বেড়েছে কয়েক গুণ, কিন্তু সেই তুলনায় বাড়েনি মানুষের আয়। ফলে দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে প্রায় ১৫০ টাকা। এক বছর আগে যে মুরগি মিলত ২৩০-২৬০ টাকায়, এখন তা বিক্রি হচ্ছে ৩৮০-৪২০ টাকায়। ব্রয়লার মুরগির দামও গত বছরের তুলনায় কেজিতে ২০ টাকা বেশি। বিক্রেতারা সরবরাহের সংকটের কথা বললেও ক্রেতাদের অভিযোগ—ব্যবসায়ীদের কারসাজিতেই এই কৃত্রিম সংকট।

মাছের বাজারেও নেই কোনো সুখবর। মাঝারি সাইজের রুই মাছ এখন ৩৫০ টাকার নিচে মেলা ভার। তেলাপিয়া, পাঙাশ ও কই মাছের দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বর্তমানে প্রতি কেজি তেলাপিয়া বা পাঙাশ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৮০ টাকায়।

ভোজ্যতেলের বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি। কোম্পানিগুলো লিটারে ৩ থেকে ৪ টাকা বাড়ালেও বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে প্রায় ১০ টাকা। অন্যদিকে, চিনির দাম দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে ১০৫ টাকায় ঠেকেছে। গ্রীষ্মকালীন নতুন সবজি বাজারে এলেও চড়া দামের কারণে তা সাধারণের নাগালের বাইরেই রয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

লাগামহীন বাজার দর : মাছ, মুরগি , সবজি ও তেলের দাম বাড়ায় দিশেহারা সাধারণ মানুষ।

Update Time : ১২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ঢাকা: নিত্যপণ্যের আকাশচুম্বী দামে নাভিশ্বাস উঠেছে রাজধানীর সাধারণ মানুষের। এক বছরের ব্যবধানে সোনালি মুরগি থেকে শুরু করে মাছ, সবজি ও ভোজ্যতেলের দাম বেড়েছে কয়েক গুণ, কিন্তু সেই তুলনায় বাড়েনি মানুষের আয়। ফলে দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে প্রায় ১৫০ টাকা। এক বছর আগে যে মুরগি মিলত ২৩০-২৬০ টাকায়, এখন তা বিক্রি হচ্ছে ৩৮০-৪২০ টাকায়। ব্রয়লার মুরগির দামও গত বছরের তুলনায় কেজিতে ২০ টাকা বেশি। বিক্রেতারা সরবরাহের সংকটের কথা বললেও ক্রেতাদের অভিযোগ—ব্যবসায়ীদের কারসাজিতেই এই কৃত্রিম সংকট।

আরও পড়ুন  কাল থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি: জানুন বিস্তারিত

মাছের বাজারেও নেই কোনো সুখবর। মাঝারি সাইজের রুই মাছ এখন ৩৫০ টাকার নিচে মেলা ভার। তেলাপিয়া, পাঙাশ ও কই মাছের দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বর্তমানে প্রতি কেজি তেলাপিয়া বা পাঙাশ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৮০ টাকায়।

ভোজ্যতেলের বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি। কোম্পানিগুলো লিটারে ৩ থেকে ৪ টাকা বাড়ালেও বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে প্রায় ১০ টাকা। অন্যদিকে, চিনির দাম দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে ১০৫ টাকায় ঠেকেছে। গ্রীষ্মকালীন নতুন সবজি বাজারে এলেও চড়া দামের কারণে তা সাধারণের নাগালের বাইরেই রয়ে গেছে।

আরও পড়ুন  কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধে ধস, বাড়ছে ভাঙনের শঙ্কা