ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি: জানুন বিস্তারিত

আগামীকাল ৫ এপ্রিল থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত।

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব তফসিলি ব্যাংকের লেনদেনের সময়সীমা পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল ৫ এপ্রিল (রবিবার) থেকে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। ইতিপূর্বে এই সময়সীমা ছিল বিকেল ৪টা পর্যন্ত।

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।

নতুন সময়সূচি একনজরে:

  • ব্যাংক লেনদেন: সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

  • অফিস সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

  • সাপ্তাহিক ছুটি: শুক্র ও শনিবার যথারীতি বন্ধ থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথগুলো আগের নিয়মেই (২৪ ঘণ্টা) খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জনপ্রিয় সংবাদ

কাল থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি: জানুন বিস্তারিত

Update Time : ০২:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব তফসিলি ব্যাংকের লেনদেনের সময়সীমা পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল ৫ এপ্রিল (রবিবার) থেকে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। ইতিপূর্বে এই সময়সীমা ছিল বিকেল ৪টা পর্যন্ত।

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।

আরও পড়ুন  ঢাবি টিচার্স ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নতুন সময়সূচি একনজরে:

  • ব্যাংক লেনদেন: সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

  • অফিস সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

  • সাপ্তাহিক ছুটি: শুক্র ও শনিবার যথারীতি বন্ধ থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথগুলো আগের নিয়মেই (২৪ ঘণ্টা) খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন  এরশাদের মতো পরিণতি নিয়ে সতর্কবার্তা: এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের অভিযোগ