ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভুয়া রিপোর্ট-দালাল চক্রের অভিযোগে বন্ধ দুই ডায়াগনস্টিক সেন্টার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫১১

অনিয়মের অভিযোগে রাজধানীর এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইডের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রাজধানীর চানখাঁরপুলে অবস্থিত এক্টিভ ডায়াগনস্টিকহেলথ এইড নামে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার আবারও বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ভুয়া প্যাথলজি রিপোর্ট, দালাল চক্রের মাধ্যমে রোগী সংগ্রহ এবং মানহীন স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে রোববার (২৬ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করা হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হলেও তারা সেবার মান উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, প্রতিষ্ঠান দুটিকে অনিয়ম সংশোধনের জন্য সময় ও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি। একই ধরনের অভিযোগ অব্যাহত থাকায় শেষ পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড ভুয়া প্যাথলজি রিপোর্ট প্রদান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের মাধ্যমে রোগী নিয়ে আসা এবং নিম্নমানের চিকিৎসাসেবা দেওয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগেও একই অভিযোগে প্রতিষ্ঠান দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় সংশ্লিষ্টদের গ্রেফতার, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

পরে বিভিন্ন ত্রুটি সংশোধনের শর্তে স্বাস্থ্য অধিদফতর তাদের পুনরায় কার্যক্রম চালানোর অনুমতি দেয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী সেবার মান উন্নয়ন না করে আগের অনিয়মই চালিয়ে যাওয়ায় এবার আবারও প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিজের জীবন নিয়ে সিনেমা নির্মাণ হতে পারে,বললেন শেহনাজ

ভুয়া রিপোর্ট-দালাল চক্রের অভিযোগে বন্ধ দুই ডায়াগনস্টিক সেন্টার

Update Time : ০৯:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজধানীর চানখাঁরপুলে অবস্থিত এক্টিভ ডায়াগনস্টিকহেলথ এইড নামে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার আবারও বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ভুয়া প্যাথলজি রিপোর্ট, দালাল চক্রের মাধ্যমে রোগী সংগ্রহ এবং মানহীন স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে রোববার (২৬ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করা হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হলেও তারা সেবার মান উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন  হালদার উজানে অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরার প্রস্তুতি, পরে উচ্ছেদ

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, প্রতিষ্ঠান দুটিকে অনিয়ম সংশোধনের জন্য সময় ও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি। একই ধরনের অভিযোগ অব্যাহত থাকায় শেষ পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড ভুয়া প্যাথলজি রিপোর্ট প্রদান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের মাধ্যমে রোগী নিয়ে আসা এবং নিম্নমানের চিকিৎসাসেবা দেওয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল।

আরও পড়ুন  বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষরা প্রতিদিন সকালে কী খান | দীর্ঘজীবী মানুষের সকালের খাবার

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগেও একই অভিযোগে প্রতিষ্ঠান দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় সংশ্লিষ্টদের গ্রেফতার, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

পরে বিভিন্ন ত্রুটি সংশোধনের শর্তে স্বাস্থ্য অধিদফতর তাদের পুনরায় কার্যক্রম চালানোর অনুমতি দেয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী সেবার মান উন্নয়ন না করে আগের অনিয়মই চালিয়ে যাওয়ায় এবার আবারও প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর প্রস্তাব