ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বরিশালে সাংবাদিক পুলকের মরদেহ, পাশে মিলল ৫ চিরকুট Logo কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ায় পানিবন্দী ৬০ হাজার মানুষ Logo নাচ নিয়ে অপমান, সেই কথাই ক্যাটরিনাকে বদলে দেয় Logo মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি করে রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ Logo নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত রিভেঞ্জ ড্রেস Logo সৌদি যুবরাজের হুথি হামলার অনুরোধ, ট্রাম্পের না Logo শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo মোদির সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক, জোর নৌপথ নিরাপত্তায় Logo মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের Logo ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত রিভেঞ্জ ড্রেস

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১

কালো গাউন পরা প্রিন্সেস ডায়ানার বিখ্যাত রিভেঞ্জ ড্রেস লুক

প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউন, যা বিশ্বজুড়ে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিত, প্রায় তিন দশক পর আবারও নিলামে উঠতে যাচ্ছে।
ব্রিটিশ রাজপরিবারের অন্যতম প্রভাবশালী ও মানবতাবাদী এই সদস্যের ঐতিহাসিক পোশাকটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার। পোশাকটি দীর্ঘদিন ধরে ডায়ানার আত্মবিশ্বাস, সাহস ও স্বাধীনচেতা মানসিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানির তৈরি কালো রঙের ওই অফ-দ্য-শোল্ডার সিল্কের গাউনটি ১৯৯৪ সালে ভ্যানিটি ফেয়ারের এক অনুষ্ঠানে পরেছিলেন ডায়ানা। সেই রাতেই তার সাবেক স্বামী এবং তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন।
এরপর থেকেই ডায়ানার ওই সাহসী পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়। জানা গেছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথবির বিশেষ ফ্যাশন নিলামে গাউনটি বিক্রির জন্য তোলা হবে।

প্রিন্সেস ডায়ানাকে ঘিরে আয়োজিত এই বিশেষ নিলামে ঐতিহাসিক পোশাকটি অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে। নিলাম প্রতিষ্ঠান সোথবির মতে, ‘রিভেঞ্জ ড্রেস’ বিংশ শতাব্দীর সবচেয়ে স্মরণীয় ও আলোচিত ফ্যাশন মুহূর্তগুলোর একটি।

এই পোশাক পরা ডায়ানার ছবি পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে অসংখ্যবার প্রকাশিত হয়েছে। সোথবির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ আসার অনেক আগেই ডায়ানার এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।

তারকাদের ছবি মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হওয়ারও আগে ডায়ানা গাড়ি থেকে নেমে এমন একটি দৃশ্য তৈরি করেছিলেন, যা আজকের ভাষায় নিঃসন্দেহে একটি ‘ভাইরাল ফ্যাশন মোমেন্ট’ হিসেবে বিবেচিত হতে পারে।

জনপ্রিয় সংবাদ

বরিশালে সাংবাদিক পুলকের মরদেহ, পাশে মিলল ৫ চিরকুট

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত রিভেঞ্জ ড্রেস

Update Time : ১০:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউন, যা বিশ্বজুড়ে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিত, প্রায় তিন দশক পর আবারও নিলামে উঠতে যাচ্ছে।
ব্রিটিশ রাজপরিবারের অন্যতম প্রভাবশালী ও মানবতাবাদী এই সদস্যের ঐতিহাসিক পোশাকটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার। পোশাকটি দীর্ঘদিন ধরে ডায়ানার আত্মবিশ্বাস, সাহস ও স্বাধীনচেতা মানসিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আরও পড়ুন  আওয়ারাপন ২-এর দুর্দান্ত আয়, ৮ দিনে কত কোটি

গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানির তৈরি কালো রঙের ওই অফ-দ্য-শোল্ডার সিল্কের গাউনটি ১৯৯৪ সালে ভ্যানিটি ফেয়ারের এক অনুষ্ঠানে পরেছিলেন ডায়ানা। সেই রাতেই তার সাবেক স্বামী এবং তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন।
এরপর থেকেই ডায়ানার ওই সাহসী পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়। জানা গেছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথবির বিশেষ ফ্যাশন নিলামে গাউনটি বিক্রির জন্য তোলা হবে।

আরও পড়ুন  বস্তি থেকে দুবাইয়ের বিলিয়নিয়ার রিজওয়ান সাজান

প্রিন্সেস ডায়ানাকে ঘিরে আয়োজিত এই বিশেষ নিলামে ঐতিহাসিক পোশাকটি অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে। নিলাম প্রতিষ্ঠান সোথবির মতে, ‘রিভেঞ্জ ড্রেস’ বিংশ শতাব্দীর সবচেয়ে স্মরণীয় ও আলোচিত ফ্যাশন মুহূর্তগুলোর একটি।

এই পোশাক পরা ডায়ানার ছবি পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে অসংখ্যবার প্রকাশিত হয়েছে। সোথবির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ আসার অনেক আগেই ডায়ানার এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।

আরও পড়ুন  আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিলেন পরীমণি