ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত রিভেঞ্জ ড্রেস Logo সৌদি যুবরাজের হুথি হামলার অনুরোধ, ট্রাম্পের না Logo শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo মোদির সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক, জোর নৌপথ নিরাপত্তায় Logo মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের Logo ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা Logo চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও মেজবান Logo হরমোনের ভারসাম্য ভালো রাখতে ৭টি সহজ অভ্যাস Logo ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন পুতিন Logo দুদক বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের

মেঘনায় নিখোঁজ রাকিব। ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে নদীতীর ধসে নিখোঁজ হওয়া মো. রাকিবের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে একই ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরে রাকিব, আমজাদসহ পাঁচ বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ নদীতীরের একটি অংশ জিওব্যাগসহ ধসে নদীতে তলিয়ে যায়। এতে সেখানে থাকা পাঁচজনই খরস্রোতা মেঘনার পানিতে পড়ে যান।

পাঁচজনের মধ্যে ফাহিম, সাগর ও শাওন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। কিন্তু রাকিব ও বিজিবি সদস্য আমজাদ স্রোতের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেন।

খবর পেয়ে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বুধবার রাতেও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও রাকিব ও আমজাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর তীর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। মাছ ধরার সময় জেলেরা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে রাকিবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। রাকিব ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন সর্দার বাড়ির মো. বাবুলের ছেলে।

ইলিশা নৌ থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, জেলেদের মাধ্যমে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন। তবে এখনো নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদের সন্ধান পাওয়া যায়নি। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত রিভেঞ্জ ড্রেস

মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের

Update Time : ০৯:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে নদীতীর ধসে নিখোঁজ হওয়া মো. রাকিবের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে একই ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরে রাকিব, আমজাদসহ পাঁচ বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ নদীতীরের একটি অংশ জিওব্যাগসহ ধসে নদীতে তলিয়ে যায়। এতে সেখানে থাকা পাঁচজনই খরস্রোতা মেঘনার পানিতে পড়ে যান।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচন: ফল ঘোষণা হবে তাৎক্ষণিক

পাঁচজনের মধ্যে ফাহিম, সাগর ও শাওন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। কিন্তু রাকিব ও বিজিবি সদস্য আমজাদ স্রোতের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেন।

খবর পেয়ে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বুধবার রাতেও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও রাকিব ও আমজাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, সড়কের পাশে মিলল মরদেহ

এরপর শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর তীর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। মাছ ধরার সময় জেলেরা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে রাকিবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। রাকিব ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন সর্দার বাড়ির মো. বাবুলের ছেলে।

আরও পড়ুন  টাঙ্গাইলে অর্ধগলিত নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার