ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘আওয়ারাপন ২’ বক্স অফিসে বাজিমাত, ইমরান হাশমির নতুন রেকর্ড

আওয়ারাপন ২ দিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছেন ইমরান হাশমি। ছবি: সংগৃহীত

আওয়ারাপন ২ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। দীর্ঘ বিরতির পর ইমরান হাশমির প্রত্যাবর্তন ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রথম দিনের ব্যবসা সেটিকে আরও জোরালো করেছে। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ২৭ কোটি রুপির বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা। ভারতের বাজারে প্রথম দিনের নেট আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি। গ্রস আয় হিসাব করলে দেশটিতে সংগ্রহ প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে মোট ব্যবসা ২৭ কোটি রুপি ছাড়িয়েছে।

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির দিনেই আওয়ারাপন ২ দর্শকদের কাছ থেকে শক্তিশালী সাড়া পেয়েছে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় হয়েছিল ৮ কোটি রুপির বেশি। ভারতের টিয়ার টু ও টিয়ার থ্রি শহরগুলোতেও ছিল দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি। কয়েকটি শহরে শুক্রবার রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি প্রায় ৯০ শতাংশে পৌঁছায়। ফলে প্রথম দিনের ব্যবসা নিয়ে শুরু থেকেই ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়। আন্তর্জাতিক বাজারেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি কেন্দ্রে সিনেমাটি ভালো সাড়া পেয়েছে।

প্রথম দিনের এই আয় ইমরান হাশমির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক তৈরি করেছে। লিড অভিনেতা হিসেবে এটিই তাঁর এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী সংগ্রহ। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া বাদশাহো ছিল তাঁর সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমা। সেটি প্রথম দিনে ১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল। আওয়ারাপন ২ সেই রেকর্ডকে প্রায় দ্বিগুণ করে দিয়েছে। ফলে দীর্ঘ সময় পর ইমরান হাশমির ক্যারিয়ারে বক্স অফিসের দিক থেকে নতুন গতি দেখা যাচ্ছে।

সিনেমাটির আরেকটি বড় সাফল্য এসেছে ইমরানের পুরোনো ছবির রেকর্ড ভেঙে। মুক্তির মাত্র এক দিনের মধ্যেই আওয়ারাপন ২ ছাড়িয়ে গেছে তাঁর আলোচিত সিনেমা মার্ডারের পুরো সময়ের আয়। ২০০৪ সালে মুক্তি পাওয়া মার্ডার ভারতীয় বাজারে প্রায় ১৬ কোটি রুপি নেট সংগ্রহ করেছিল। বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় ছিল প্রায় ২৫ কোটি রুপি। একইভাবে ২০০৮ সালের প্রথম আওয়ারাপনের লাইফটাইম আয়ও মাত্র এক দিনেই পেরিয়ে গেছে নতুন কিস্তিটি। প্রথম সিনেমাটি মুক্তির সময় বড় বাণিজ্যিক সাফল্য না পেলেও পরে দর্শকদের কাছে কাল্ট সিনেমার মর্যাদা পায়।

আওয়ারাপন ২ পরিচালনা করেছেন নিতিন কক্কর এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিশাল ভাট। সিনেমায় শিবম পণ্ডিত চরিত্রে আবারও দেখা গেছে ইমরান হাশমিকে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি। দীর্ঘ অপেক্ষার পর আওয়ারাপনের দ্বিতীয় কিস্তি আসায় পুরোনো দর্শকদের মধ্যে শুরু থেকেই ছিল বাড়তি আগ্রহ। মুক্তির পর সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে ইমরানের অভিনয়, সিনেমার আবহ এবং আবেগঘন উপস্থাপনা প্রশংসা পেয়েছে।

প্রথম দিনের শক্তিশালী ব্যবসার পর এখন নজর দ্বিতীয় দিন ও প্রথম সপ্তাহান্তের দিকে। শনিবার এবং রোববার দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারলে সিনেমাটির আয় আরও দ্রুত বাড়তে পারে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া বজায় থাকলে প্রথম সপ্তাহান্তেই আওয়ারাপন ২ বড় অঙ্কের ব্যবসা করতে পারে। এমনকি সিনেমাটি ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছাতে পারলে এটি ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হবে। প্রথম দিনের রেকর্ড সেই সম্ভাবনারই শক্ত ইঙ্গিত দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইলন মাস্কের আয় ২৫ লাখ গুণ বেশি, বেতনবৈষম্যে নতুন রেকর্ড

‘আওয়ারাপন ২’ বক্স অফিসে বাজিমাত, ইমরান হাশমির নতুন রেকর্ড

Update Time : ০৪:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

আওয়ারাপন ২ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। দীর্ঘ বিরতির পর ইমরান হাশমির প্রত্যাবর্তন ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রথম দিনের ব্যবসা সেটিকে আরও জোরালো করেছে। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ২৭ কোটি রুপির বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা। ভারতের বাজারে প্রথম দিনের নেট আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি। গ্রস আয় হিসাব করলে দেশটিতে সংগ্রহ প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে মোট ব্যবসা ২৭ কোটি রুপি ছাড়িয়েছে।

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির দিনেই আওয়ারাপন ২ দর্শকদের কাছ থেকে শক্তিশালী সাড়া পেয়েছে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় হয়েছিল ৮ কোটি রুপির বেশি। ভারতের টিয়ার টু ও টিয়ার থ্রি শহরগুলোতেও ছিল দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি। কয়েকটি শহরে শুক্রবার রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি প্রায় ৯০ শতাংশে পৌঁছায়। ফলে প্রথম দিনের ব্যবসা নিয়ে শুরু থেকেই ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়। আন্তর্জাতিক বাজারেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি কেন্দ্রে সিনেমাটি ভালো সাড়া পেয়েছে।

আরও পড়ুন  ব্যাংক ক্যাশিয়ার থেকে ‘সিআইডি’র এসিপি প্রদ্যুমন এক অনন্য যাত্রা

প্রথম দিনের এই আয় ইমরান হাশমির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক তৈরি করেছে। লিড অভিনেতা হিসেবে এটিই তাঁর এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী সংগ্রহ। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া বাদশাহো ছিল তাঁর সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমা। সেটি প্রথম দিনে ১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল। আওয়ারাপন ২ সেই রেকর্ডকে প্রায় দ্বিগুণ করে দিয়েছে। ফলে দীর্ঘ সময় পর ইমরান হাশমির ক্যারিয়ারে বক্স অফিসের দিক থেকে নতুন গতি দেখা যাচ্ছে।

সিনেমাটির আরেকটি বড় সাফল্য এসেছে ইমরানের পুরোনো ছবির রেকর্ড ভেঙে। মুক্তির মাত্র এক দিনের মধ্যেই আওয়ারাপন ২ ছাড়িয়ে গেছে তাঁর আলোচিত সিনেমা মার্ডারের পুরো সময়ের আয়। ২০০৪ সালে মুক্তি পাওয়া মার্ডার ভারতীয় বাজারে প্রায় ১৬ কোটি রুপি নেট সংগ্রহ করেছিল। বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় ছিল প্রায় ২৫ কোটি রুপি। একইভাবে ২০০৮ সালের প্রথম আওয়ারাপনের লাইফটাইম আয়ও মাত্র এক দিনেই পেরিয়ে গেছে নতুন কিস্তিটি। প্রথম সিনেমাটি মুক্তির সময় বড় বাণিজ্যিক সাফল্য না পেলেও পরে দর্শকদের কাছে কাল্ট সিনেমার মর্যাদা পায়।

আরও পড়ুন  তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

আওয়ারাপন ২ পরিচালনা করেছেন নিতিন কক্কর এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিশাল ভাট। সিনেমায় শিবম পণ্ডিত চরিত্রে আবারও দেখা গেছে ইমরান হাশমিকে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি। দীর্ঘ অপেক্ষার পর আওয়ারাপনের দ্বিতীয় কিস্তি আসায় পুরোনো দর্শকদের মধ্যে শুরু থেকেই ছিল বাড়তি আগ্রহ। মুক্তির পর সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে ইমরানের অভিনয়, সিনেমার আবহ এবং আবেগঘন উপস্থাপনা প্রশংসা পেয়েছে।

আরও পড়ুন  শাহরুখ খানের সম্পত্তি: চমকপ্রদ বিনিয়োগে আরও বড় হলো কিং খানের সাম্রাজ্য