ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে রাতভর বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩ জন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫২১

গ্রেপ্তারকৃত আসামিরা।

চন্দনাইশ প্রতিনিধি মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১জন ও জিআর (জেনারেল রেজিস্টার) মামলার ১জন পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় একজন আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট রাত থেকে ভোর সকাল পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ১জন, ১টি জিআর গ্রেপ্তারি পরোয়ানা ও ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় একজনসহ মোট ৩ জন আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জুবায়ের প্রকাশ পুতু (৩০), আবু জাফর ও আহসান হাবিব প্রকাশ হাবিব(২৭)।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে রাতভর বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩ জন

Update Time : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

চন্দনাইশ প্রতিনিধি মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১জন ও জিআর (জেনারেল রেজিস্টার) মামলার ১জন পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় একজন আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট রাত থেকে ভোর সকাল পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ১জন, ১টি জিআর গ্রেপ্তারি পরোয়ানা ও ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় একজনসহ মোট ৩ জন আসামিকে আটক করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম লবণ কারখানা বিস্ফোরণ: দগ্ধ পাঁচ শ্রমিকের মৃত্যু

গ্রেপ্তারকৃতরা হলেন, জুবায়ের প্রকাশ পুতু (৩০), আবু জাফর ও আহসান হাবিব প্রকাশ হাবিব(২৭)।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  চন্দনাইশে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার