চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন বছর মেয়াদি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি চূড়ান্ত করা হয়।
সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যোৎসাহী (শিক্ষানুরাগী) মহিলা সদস্য সাজিয়া আকতারকে সভাপতি এবং প্রত্যক্ষ ভোটে বিদ্যোৎসাহী (শিক্ষানুরাগী) পুরুষ সদস্য মোহাঃ নুরুন্নবীকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজওয়ানা নাসরিন সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জমিদাতা সদস্য কাজী রবিউল ইসলাম রোকন, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মৃদুল কান্তি পাল, শিক্ষক প্রতিনিধি নাজিম উদ্দীন, অবসরপ্রাপ্ত ব্যক্তি কোটায় মোহাম্মদ আবদুর রউফ,
অভিভাবক সদস্য মুহাম্মদ আবু ছালেক, মোহাম্মদ হিরু, জোবাইদা আকতার ও নাজমা আকতার এবং কাউন্সিলর প্রতিনিধি বিগত অন্তবর্তী সরকার পদ বাতিল করেছেন।

সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও অভিভাবকদের অংশগ্রহণ বৃদ্ধিতেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি সাজিয়া আকতার বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করব। দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, দাতা সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এলাকাবাসী বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেছেন।




























