ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যায় জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলচালক রিফাত ইমন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলের অপর আরোহী এন্তাজুল হক সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন, ২–৩ বছরেই নতুন পরিকল্পনা

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৯:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যায় জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলচালক রিফাত ইমন ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন  কলেজছাত্র নিহত: মোটরসাইকেল সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু

দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলের অপর আরোহী এন্তাজুল হক সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন  চীনের লাইনশাইন এখন বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার