ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুরবানির হাটে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি, চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা

কুরবানির পশুর হাটে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করছে প্রশাসন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। বিশেষ করে পশু পরিবহনের পথে চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে রাজধানীর একটি পশুর হাট পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাটকেন্দ্রিক কোনো ধরনের অবৈধ অর্থ আদায় বরদাশত করা হবে না। অভিযোগ পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ঈদকে ঘিরে যানজট ও জনদুর্ভোগ কমাতে আগেভাগেই পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও রেললাইনের পাশে অনুমতি ছাড়া পশুর হাট বসানো যাবে না এবং পশু পরিবহনে যাতে ভোগান্তি না বাড়ে সেদিকেও নজর রাখা হবে।

হাট এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নকল টাকা শনাক্তকরণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। হাট এলাকায় পর্যবেক্ষণের জন্য ওয়াচটাওয়ার স্থাপনসহ আধুনিক নজরদারি ব্যবস্থাও রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

কুরবানির হাটে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি, চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা

Update Time : ১০:৫৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। বিশেষ করে পশু পরিবহনের পথে চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে রাজধানীর একটি পশুর হাট পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাটকেন্দ্রিক কোনো ধরনের অবৈধ অর্থ আদায় বরদাশত করা হবে না। অভিযোগ পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  সুন্দরবনে জাহাজের হামলা- ভারতগামী কার্গো জাহাজের যাত্রা অব্যাহত

তিনি জানান, ঈদকে ঘিরে যানজট ও জনদুর্ভোগ কমাতে আগেভাগেই পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও রেললাইনের পাশে অনুমতি ছাড়া পশুর হাট বসানো যাবে না এবং পশু পরিবহনে যাতে ভোগান্তি না বাড়ে সেদিকেও নজর রাখা হবে।

হাট এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  ঈদ ও গ্রীষ্মকালীন বিরতিতে দীর্ঘ ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়