ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’: ওসি দিদারুল ইসলাম চন্দনাইশ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ Logo বিধায়কদের সুবিধা: তামিলনাড়ুতে বড় ঘোষণা, শুরু রাজনৈতিক বিতর্ক Logo ইরানে পারমাণবিক হামলা? যুক্তরাষ্ট্রকে কড়া জবাবের হুঁশিয়ারি Logo চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালেরঘাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী এক ঘন্টার মধ্যে আটক Logo বাংলাদেশ হকি দলের প্রস্তুতি: জার্মানি অনিশ্চিত, চীন-মিসরে নতুন পরিকল্পনা Logo ভারত-শ্রীলঙ্কা টেস্ট: সুতারের দুর্দান্ত ১০ উইকেটে ভারতের স্মরণীয় জয় Logo চন্দ্রনাথ মন্দিরে তীর্থযাত্রীর হাত থেকে ফল নিচ্ছে বানর Logo ১২ দিনে ৮ জন গুলিবিদ্ধ: বেগমগঞ্জে আতঙ্ক, অধরা অস্ত্রধারীরা Logo চন্দনাইশে কোদালের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক Logo ন্যাড়া মাথায় নয়নতারা! ভাইরাল ছবির আসল রহস্য কী

‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’: ওসি দিদারুল ইসলাম চন্দনাইশ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫০৩

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স': ওসি দিদারুল ইসলাম চন্দনাইশ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ‘মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ঐক্যবদ্ধ হলে সমাজে কোনো অপরাধী মাথা তুলে দাঁড়াতে পারবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী সমাজে মাদক সেবন ও বিক্রির কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যুব সমাজকে ধ্বংস ও দেশটা মেধাশূন্য করে। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

চন্দনাইশে কোনো মাদকসেবীর স্থান নেই; যারা এসবের সাথে জড়িত এটিই তাদের জন্য প্রথম এবং শেষ সতর্কবার্তা।”

মাদক বিরোধী এই র‍্যালি ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’: ওসি দিদারুল ইসলাম চন্দনাইশ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’: ওসি দিদারুল ইসলাম চন্দনাইশ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

Update Time : ০৫:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ‘মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন  কুমিল্লা মাদক ধ্বংস: বিজিবির বড় অভিযানে চাঞ্চল্যকর তথ্য

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ঐক্যবদ্ধ হলে সমাজে কোনো অপরাধী মাথা তুলে দাঁড়াতে পারবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী সমাজে মাদক সেবন ও বিক্রির কোনো সুযোগ নেই।

আরও পড়ুন  মাদক চোরাচালান রোধে সীমান্ত নজরদারি জোরদার: নতুন পদক্ষেপ

তিনি আরও বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যুব সমাজকে ধ্বংস ও দেশটা মেধাশূন্য করে। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন  নোয়াখালীর নলকূপে পানির সঙ্গে গ্যাস, আগুন জ্বলে ওঠায় এলাকায় উদ্বেগ