ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর ত্রাণ সামগ্রী বিতরণ

চন্দনাইশে বরমা ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের হাতে ত্রানের প্যাকেট তুলে দিচ্ছেন অতিথিরা।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

সম্প্রতি চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষ চরম খাদ্য সংকটে মানবেতর দিন কাটাচ্ছে। এমতাবস্থায় চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর উদ্যোগে চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০০০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার ও রবিবার (১৮ জুলাই ও ১৯ জুলাই) দুই দিনব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা ও বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শওকত ওসমান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মইনুদ্দিন মইন ও নির্বাহী সদস্য আজিম উদ্দিন, আবু তালেব হিরু এবং সংগঠনের নেতৃবৃন্দ।

তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম চলমান থাকবে। চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর ত্রাণ সামগ্রী বিতরণ

Update Time : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

সম্প্রতি চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষ চরম খাদ্য সংকটে মানবেতর দিন কাটাচ্ছে। এমতাবস্থায় চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর উদ্যোগে চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০০০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন  রাবি কলা অনুষদে মেধাবীদের স্বীকৃতি, ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

শনিবার ও রবিবার (১৮ জুলাই ও ১৯ জুলাই) দুই দিনব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা ও বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শওকত ওসমান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মইনুদ্দিন মইন ও নির্বাহী সদস্য আজিম উদ্দিন, আবু তালেব হিরু এবং সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের, উত্তেজনায় নতুন মোড় মধ্যপ্রাচ্যে