ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বর্ণের চেইন চুরি: পেটে ২টি চেইন গিলে ফেলার চাঞ্চল্যকর ঘটনা যা অবাক করবে Logo প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি: ৫টি অসাধারণ বার্তায় উজ্জ্বল ভবিষ্যতের আশা Logo ইমরান খান নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ, মিলবে পরিবার-সাক্ষাৎ Logo টেকনো ক্যামন স্লিম ৫জি দাম: ৫৯৯৯৯ টাকায় ৫টি অসাধারণ ফিচার যা মন জয় করবে Logo চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে অবৈধ লেনদেন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ Logo কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন Logo বলিউডে দ্যুতি ছড়াতে আসছেন এই দক্ষিণী সুন্দরী Logo বিয়ের পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-রিখির Logo শিল্প কি পাপ? সাদিয়া জাহান প্রভার স্পষ্ট বক্তব্য Logo কুলাউড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি

চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে অবৈধ লেনদেন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

চন্দনাইশে বিরোধপূর্ণ জমির নামজারি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অবৈধ লেনদেন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি সংক্ষুব্ধ পরিবার। উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনায় না নিয়ে বিরোধপূর্ণ জমির নামজারি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার বিজিসি ট্রাস্ট সংলগ্ন নোঙ্গর রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংক্ষুব্ধ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন মোহাম্মদ সলিমুল্লাহ।

চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন।
বিরোধপূর্ণ জমির নামজারি নিয়ে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য দেন মোহাম্মদ সলিমুল্লাহ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো নামজারিসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার ১০৪০ খতিয়ানের ৩১৮ দাগের পৈতৃক জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি নিয়ে চন্দনাইশ সিভিল জজ আদালতে ‘অপর মামলা-৩৪/২০২৫’ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রামের কার্যালয়ে ‘নামজারি জমাভাগ আপিল নং-১৫৪/২০২৬’ বিচারাধীন রয়েছে।

চন্দনাইশে জমির নামজারি নিয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ

মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, মামলা চলমান থাকায় জমিটি যাতে অন্য কারও নামে নামজারি না হয়, সে বিষয়ে গত ২ আগস্ট এসি ল্যান্ড কার্যালয়ে লিখিত আপত্তি দেওয়া হয়। তার অভিযোগ, তহশিল অফিস বা উপজেলা ভূমি অফিসে প্রতিপক্ষের নামজারির কোনো বৈধ আবেদন না থাকা সত্ত্বেও গত ৩০ আগস্ট ‘২০২৬-১০০০৯৩’ নম্বর নামজারি খতিয়ান মঞ্জুর করা হয়েছে।

তিনি দাবি করেন, অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে ওই নামজারি করা হয়েছে। এ ঘটনায় নামজারি বাতিলের পাশাপাশি অভিযুক্ত এসিল্যান্ড ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। তিনি বলেন, “দুই পক্ষের শুনানি করে তহশিল ও সার্ভেয়ার রিপোর্ট অনুযায়ী বিচার-বিবেচনা করেই নামজারি দেওয়া হয়েছে। মামলা থাকলেও আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। মামলা চলমান থাকলেও নামজারি দেওয়া যায়।”

তিনি আরও বলেন, “আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

স্বর্ণের চেইন চুরি: পেটে ২টি চেইন গিলে ফেলার চাঞ্চল্যকর ঘটনা যা অবাক করবে

চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে অবৈধ লেনদেন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

Update Time : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অবৈধ লেনদেন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি সংক্ষুব্ধ পরিবার। উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনায় না নিয়ে বিরোধপূর্ণ জমির নামজারি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার বিজিসি ট্রাস্ট সংলগ্ন নোঙ্গর রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংক্ষুব্ধ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন মোহাম্মদ সলিমুল্লাহ।

আরও পড়ুন  নান্দাইলে নারীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ, সন্তানসহ উদ্ধার
চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন।
বিরোধপূর্ণ জমির নামজারি নিয়ে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য দেন মোহাম্মদ সলিমুল্লাহ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো নামজারিসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার ১০৪০ খতিয়ানের ৩১৮ দাগের পৈতৃক জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি নিয়ে চন্দনাইশ সিভিল জজ আদালতে ‘অপর মামলা-৩৪/২০২৫’ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রামের কার্যালয়ে ‘নামজারি জমাভাগ আপিল নং-১৫৪/২০২৬’ বিচারাধীন রয়েছে।

চন্দনাইশে জমির নামজারি নিয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ
চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন।

মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, মামলা চলমান থাকায় জমিটি যাতে অন্য কারও নামে নামজারি না হয়, সে বিষয়ে গত ২ আগস্ট এসি ল্যান্ড কার্যালয়ে লিখিত আপত্তি দেওয়া হয়। তার অভিযোগ, তহশিল অফিস বা উপজেলা ভূমি অফিসে প্রতিপক্ষের নামজারির কোনো বৈধ আবেদন না থাকা সত্ত্বেও গত ৩০ আগস্ট ‘২০২৬-১০০০৯৩’ নম্বর নামজারি খতিয়ান মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন  রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি দাবি করেন, অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে ওই নামজারি করা হয়েছে। এ ঘটনায় নামজারি বাতিলের পাশাপাশি অভিযুক্ত এসিল্যান্ড ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। তিনি বলেন, “দুই পক্ষের শুনানি করে তহশিল ও সার্ভেয়ার রিপোর্ট অনুযায়ী বিচার-বিবেচনা করেই নামজারি দেওয়া হয়েছে। মামলা থাকলেও আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। মামলা চলমান থাকলেও নামজারি দেওয়া যায়।”

আরও পড়ুন  তনু হত্যা মামলার আসামি হাফিজুর রহমান কারাগারে