বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পক্ষ থেকে আয়োজিত শুভেচ্ছা র্যালিতে মিছিল সহকারে যোগ দিয়েছে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা ছাত্রদল এবং দোহাজারী পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা র্যালিতে চন্দনাইশ উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, দোহাজারী পৌরসভা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



























