ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয় Logo আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি Logo রোনালদোর ২ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি, ২০ বছর পরও ব্যালন ডি’অরের তালিকায় Logo অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে Logo নিজের ছবি দিয়ে ৯০-এর দশকের লুক, জানুন ১০টি AI Prompt Logo কোরিয়ান অভিনেত্রী বেক জিন হির বিয়ে, হবু স্বামী কে? Logo ‘রাজ’ সিনেমার পর হঠাৎ কেন হারিয়ে গিয়েছিলেন মালিনী শর্মা? Logo যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৫৭ হাজার কোটি টাকার রেকর্ড

আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ | ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শেষ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে ২০ ওভারে ৬৯ রানে থেমে যায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ নারী ক্রিকেট দল ‘বি’ গ্রুপে তিন ম্যাচে দুটি জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়ায় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হয়েছে ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ চারের লড়াই। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলে টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য এখন বড় পরীক্ষার সামনে বাংলাদেশের মেয়েরা।

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়ের মূল কারিগর ছিলেন বোলাররা। বিশেষ করে মারুফা আক্তার ও রাবেয়া খান স্বাগতিক ব্যাটারদের কোনো সুযোগ দেননি। ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন মারুফা। চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে তার শিকার এখন ৭ উইকেট। অন্যদিকে একাদশে ফিরে রাবেয়া খান ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নাহিদা আক্তারও গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট তুলে নেন।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সংযুক্ত আরব আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজাকে ফিরিয়ে দেয় বাংলাদেশের বোলিং আক্রমণ। এরপর পঞ্চম ওভারে সামাইরা ধরনিধরকাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট নেন মারুফা। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ১৫ রান সংগ্রহ করে আমিরাত, যা এবারের টুর্নামেন্টে তাদের সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর। অষ্টম ওভারে রাবেয়া রিনিথা রজথকে ফিরিয়ে দেন। এরপর সুলতানা খাতুনের বলে আউট হন দীর্ঘ সময় উইকেটে থাকা তীর্থ সতীশ।

মাত্র ৩৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিক দল। পরে নাহিদা আক্তারের বলে লাবণ্য কেনিও সাজঘরে ফেরেন। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই থামে আমিরাতের ইনিংস। সুলতানা খাতুন ৪ ওভারে ১০ রান দিয়ে একটি এবং ফাহিমা খাতুন ৪ ওভারে ১৬ রান দিয়ে একটি উইকেট নেন। ফলে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই কোনো রান না করে আউট হন দিলারা আক্তার। পরের ওভারে মাত্র ৩ রান করে ফেরেন সোবহানা মোস্তারি। মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তাদের জুটি থেকে আসে ৩১ রান। পরে বড় শট খেলতে গিয়ে ১৬ রান করে আউট হন জুয়াইরিয়া। নিগারও ২৩ রানে ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ।

একপর্যায়ে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রানে পরিণত হয় বাংলাদেশের ইনিংস। সেই জায়গা থেকে দলকে টেনে তোলেন শারমিন আক্তার সুপ্তা। চলতি আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া এই ব্যাটার নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। সুপ্তা ৩১ বলে ৩৮ রান করেন, যেখানে ছিল তিনটি চার। অন্যদিকে নাহিদা ক্যারিয়ারসেরা ১৬ রানে অপরাজিত থাকেন। তাদের জুটির ওপর ভর করেই একশ রানের গণ্ডি পেরিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ধাক্কা সামলেও বোলারদের দাপটে বড় জয় তুলে নিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১

আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি

Update Time : ০৫:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

নারী এশিয়া কাপে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শেষ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে ২০ ওভারে ৬৯ রানে থেমে যায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ নারী ক্রিকেট দল ‘বি’ গ্রুপে তিন ম্যাচে দুটি জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়ায় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হয়েছে ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ চারের লড়াই। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলে টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য এখন বড় পরীক্ষার সামনে বাংলাদেশের মেয়েরা।

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়ের মূল কারিগর ছিলেন বোলাররা। বিশেষ করে মারুফা আক্তার ও রাবেয়া খান স্বাগতিক ব্যাটারদের কোনো সুযোগ দেননি। ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন মারুফা। চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে তার শিকার এখন ৭ উইকেট। অন্যদিকে একাদশে ফিরে রাবেয়া খান ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নাহিদা আক্তারও গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট তুলে নেন।

আরও পড়ুন  বিশ্বকাপের নতুন বিধানে প্রথম বহিষ্কার, আলোচনায় প্যারাগুয়ে অধিনায়ক

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সংযুক্ত আরব আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজাকে ফিরিয়ে দেয় বাংলাদেশের বোলিং আক্রমণ। এরপর পঞ্চম ওভারে সামাইরা ধরনিধরকাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট নেন মারুফা। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ১৫ রান সংগ্রহ করে আমিরাত, যা এবারের টুর্নামেন্টে তাদের সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর। অষ্টম ওভারে রাবেয়া রিনিথা রজথকে ফিরিয়ে দেন। এরপর সুলতানা খাতুনের বলে আউট হন দীর্ঘ সময় উইকেটে থাকা তীর্থ সতীশ।

আরও পড়ুন  স্কালোনির বার্তা: ব্রাজিল-পর্তুগাল বিদায়ের পর নেই কোনো ফেভারিট

মাত্র ৩৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিক দল। পরে নাহিদা আক্তারের বলে লাবণ্য কেনিও সাজঘরে ফেরেন। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই থামে আমিরাতের ইনিংস। সুলতানা খাতুন ৪ ওভারে ১০ রান দিয়ে একটি এবং ফাহিমা খাতুন ৪ ওভারে ১৬ রান দিয়ে একটি উইকেট নেন। ফলে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই কোনো রান না করে আউট হন দিলারা আক্তার। পরের ওভারে মাত্র ৩ রান করে ফেরেন সোবহানা মোস্তারি। মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তাদের জুটি থেকে আসে ৩১ রান। পরে বড় শট খেলতে গিয়ে ১৬ রান করে আউট হন জুয়াইরিয়া। নিগারও ২৩ রানে ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন  প্রিমিয়ার লিগের রেকর্ড: যে অবিশ্বাস্য কীর্তি ভাঙা কঠিন