ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয় Logo আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি Logo রোনালদোর ২ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি, ২০ বছর পরও ব্যালন ডি’অরের তালিকায় Logo অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে Logo নিজের ছবি দিয়ে ৯০-এর দশকের লুক, জানুন ১০টি AI Prompt Logo কোরিয়ান অভিনেত্রী বেক জিন হির বিয়ে, হবু স্বামী কে? Logo ‘রাজ’ সিনেমার পর হঠাৎ কেন হারিয়ে গিয়েছিলেন মালিনী শর্মা? Logo যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৫৭ হাজার কোটি টাকার রেকর্ড

রোনালদোর ২ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি, ২০ বছর পরও ব্যালন ডি’অরের তালিকায়

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭

রোনালদোর দুটি রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন মেসি | ছবি: সংগৃহীত

৩৯ বছর বয়সেও থামেনি লিওনেল মেসির রেকর্ড গড়ার দৌড়। এবার ব্যালন ডি’অরের ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুটি রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে প্রথম ও সর্বশেষ মনোনয়নের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার ফ্রান্স ফুটবল ২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সেখানে মেসির নাম থাকায় তার ব্যালন ডি’অর মনোনয়নের যাত্রা ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিস্তৃত হয়েছে। অর্থাৎ প্রথম মনোনয়নের ২০ বছর পরও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের তালিকায় জায়গা ধরে রেখেছেন তিনি। ব্যালন ডি’অরের ইতিহাসে এত দীর্ঘ ব্যবধানের নজির আর কোনো খেলোয়াড়ের নেই।

মেসি প্রথমবার ব্যালন ডি’অরের মনোনীত তালিকায় জায়গা পান ২০০৬ সালে। তখন তিনি ছিলেন বার্সেলোনার তরুণ এক প্রতিভা। সেই আসরে মাত্র দুটি ভোট পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। এরপর ধীরে ধীরে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় নিজের জায়গা শক্ত করেন তিনি। ২০২৬ সালের মনোনয়ন নিয়ে মেসির মোট মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। এই সংখ্যায় তার সামনে আছেন শুধু রোনালদো, যার মোট মনোনয়ন ১৮টি।

তবে মোট মনোনয়নের সংখ্যায় পিছিয়ে থাকলেও দীর্ঘ সময় ধরে ব্যালন ডি’অরের তালিকায় থাকার রেকর্ড এখন মেসির। রোনালদো ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মনোনীত হয়ে ১৮ বছরের ব্যবধানের রেকর্ড করেছিলেন। মেসি এবার সেই ব্যবধানকে নিয়ে গেছেন ২০ বছরে। এই তালিকায় রোনালদোর পর ১৬ বছরের ব্যবধান নিয়ে আছেন লুকা মদরিচ। এরপর করিম বেনজেমার ১৫ বছর এবং পাওলো মালদিনির ১৪ বছর।

রোনালদোর আরেকটি রেকর্ডও এবার পেছনে ফেলেছেন মেসি। একবিংশ শতাব্দীতে ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন আর্জেন্টাইন তারকা। ৩৯ বছর বয়সে মনোনয়ন পেয়ে তিনি রোনালদোর ২০২২ সালের রেকর্ড ছাড়িয়ে গেছেন। সে সময় ৩৭ বছর বয়সে মনোনয়ন পেয়েছিলেন পর্তুগিজ তারকা। তবে সর্বকালের হিসাবে সবচেয়ে বেশি বয়সে ব্যালন ডি’অরের মনোনয়ন ও পুরস্কার জয়ের রেকর্ড এখনো স্ট্যানলি ম্যাথিউজের দখলে। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জেতার সময় তার বয়স ছিল ৪১ বছর।

ব্যালন ডি’অরের সঙ্গে মেসির সম্পর্ক অবশ্য শুধু মনোনয়নেই সীমাবদ্ধ নয়। তিনি এই পুরস্কার রেকর্ড আটবার জিতেছেন। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে তার হাতে উঠেছে ব্যালন ডি’অর। রোনালদো পাঁচবার এই পুরস্কার জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই শতাব্দীতে একাধিকবার ব্যালন ডি’অর জেতা দুই খেলোয়াড়ও মেসি ও রোনালদো।

২০২৬ সালের মনোনয়ন মেসির জন্য আরও বিশেষ হয়ে উঠেছে তার বর্তমান ক্যারিয়ার বিবেচনায়। ইউরোপের শীর্ষ ফুটবল থেকে দূরে থাকলেও মেজর লিগ সকারের ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ঘরোয়া ডাবল জেতার পরই এসেছে এই মনোনয়ন। পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশ্বকাপে আট গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করেছেন মেসি। এক পর্যায়ে ২১ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠেছিলেন তিনি। পরে তাকে ছাড়িয়ে যান কিলিয়ান এমবাপ্পে।

তবে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসি সবচেয়ে বড় ফেভারিট নন। রদ্রি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। তবু পুরস্কার জিতবেন কি না, তার চেয়েও বড় হয়ে উঠেছে মেসির নতুন রেকর্ড। ২০০৬ সালে ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পাওয়া সেই তরুণ ফুটবলার দুই দশক পরও একই পুরস্কারের আলোচনায় রয়েছেন। রোনালদোর ১৮ বছরের রেকর্ড পেছনে ফেলে ২০ বছরের ব্যবধানে মনোনয়ন পাওয়ার মাধ্যমে আবারও নিজের নাম লিখেছেন ফুটবল ইতিহাসের অনন্য এক অধ্যায়ে।

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১

রোনালদোর ২ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি, ২০ বছর পরও ব্যালন ডি’অরের তালিকায়

Update Time : ০৫:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

৩৯ বছর বয়সেও থামেনি লিওনেল মেসির রেকর্ড গড়ার দৌড়। এবার ব্যালন ডি’অরের ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুটি রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে প্রথম ও সর্বশেষ মনোনয়নের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার ফ্রান্স ফুটবল ২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সেখানে মেসির নাম থাকায় তার ব্যালন ডি’অর মনোনয়নের যাত্রা ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিস্তৃত হয়েছে। অর্থাৎ প্রথম মনোনয়নের ২০ বছর পরও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের তালিকায় জায়গা ধরে রেখেছেন তিনি। ব্যালন ডি’অরের ইতিহাসে এত দীর্ঘ ব্যবধানের নজির আর কোনো খেলোয়াড়ের নেই।

মেসি প্রথমবার ব্যালন ডি’অরের মনোনীত তালিকায় জায়গা পান ২০০৬ সালে। তখন তিনি ছিলেন বার্সেলোনার তরুণ এক প্রতিভা। সেই আসরে মাত্র দুটি ভোট পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। এরপর ধীরে ধীরে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় নিজের জায়গা শক্ত করেন তিনি। ২০২৬ সালের মনোনয়ন নিয়ে মেসির মোট মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। এই সংখ্যায় তার সামনে আছেন শুধু রোনালদো, যার মোট মনোনয়ন ১৮টি।

আরও পড়ুন  বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলে চুরির ধাক্কা, আটক ২ জন

তবে মোট মনোনয়নের সংখ্যায় পিছিয়ে থাকলেও দীর্ঘ সময় ধরে ব্যালন ডি’অরের তালিকায় থাকার রেকর্ড এখন মেসির। রোনালদো ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মনোনীত হয়ে ১৮ বছরের ব্যবধানের রেকর্ড করেছিলেন। মেসি এবার সেই ব্যবধানকে নিয়ে গেছেন ২০ বছরে। এই তালিকায় রোনালদোর পর ১৬ বছরের ব্যবধান নিয়ে আছেন লুকা মদরিচ। এরপর করিম বেনজেমার ১৫ বছর এবং পাওলো মালদিনির ১৪ বছর।

রোনালদোর আরেকটি রেকর্ডও এবার পেছনে ফেলেছেন মেসি। একবিংশ শতাব্দীতে ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন আর্জেন্টাইন তারকা। ৩৯ বছর বয়সে মনোনয়ন পেয়ে তিনি রোনালদোর ২০২২ সালের রেকর্ড ছাড়িয়ে গেছেন। সে সময় ৩৭ বছর বয়সে মনোনয়ন পেয়েছিলেন পর্তুগিজ তারকা। তবে সর্বকালের হিসাবে সবচেয়ে বেশি বয়সে ব্যালন ডি’অরের মনোনয়ন ও পুরস্কার জয়ের রেকর্ড এখনো স্ট্যানলি ম্যাথিউজের দখলে। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জেতার সময় তার বয়স ছিল ৪১ বছর।

আরও পড়ুন  ব্রাজিলের দুর্দান্ত জয়, হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে

ব্যালন ডি’অরের সঙ্গে মেসির সম্পর্ক অবশ্য শুধু মনোনয়নেই সীমাবদ্ধ নয়। তিনি এই পুরস্কার রেকর্ড আটবার জিতেছেন। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে তার হাতে উঠেছে ব্যালন ডি’অর। রোনালদো পাঁচবার এই পুরস্কার জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই শতাব্দীতে একাধিকবার ব্যালন ডি’অর জেতা দুই খেলোয়াড়ও মেসি ও রোনালদো।

২০২৬ সালের মনোনয়ন মেসির জন্য আরও বিশেষ হয়ে উঠেছে তার বর্তমান ক্যারিয়ার বিবেচনায়। ইউরোপের শীর্ষ ফুটবল থেকে দূরে থাকলেও মেজর লিগ সকারের ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ঘরোয়া ডাবল জেতার পরই এসেছে এই মনোনয়ন। পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশ্বকাপে আট গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করেছেন মেসি। এক পর্যায়ে ২১ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠেছিলেন তিনি। পরে তাকে ছাড়িয়ে যান কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন  মেসিকে নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মিসর কোচ হোসাম হাসান