ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রণবীর কাপুর-ক্যাটরিনার গোপন প্রেমের চমকপ্রদ ঘটনা Logo অর্ধেক সময়ে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর! আসছে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন Logo মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা? Logo হামের ভয়াবহ থাবা: ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, সেপ্টেম্বরে একদিনে সর্বোচ্চ Logo ভেনিসে হামলার পর দেশে ফিরলেন আজমেরী হক বাঁধন, যা বললেন Logo নওয়াজুদ্দিন সিদ্দিকীর টেবিলে ২০০ চিত্রনাট্য, তবুও নেননি কোনো সিনেমা! Logo কলকাতায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের দুই চলচ্চিত্র Logo ডায়াবেটিক ফুট সার্জারি, কখন দরকার, জানুন জরুরি তথ্য Logo আল্লাহর নৈকট্য পেতে ৫ শক্তিশালী আমল Logo যুক্তরাজ্য ভাঙনের পথে? স্বাধীনতা নিয়ে আসছে বড় ঘোষণা

ভেনিসে হামলার পর দেশে ফিরলেন আজমেরী হক বাঁধন, যা বললেন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।

ভেনিসের ঘটনার বিষয়ে বাঁধন বলেন, হামলাকারীরা শুধু দূর থেকে গালাগাল বা স্লোগান দেয়নি, তাঁর গায়ে হাতও তুলেছে। এ ধরনের আচরণ বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, যারা এমন হামলা চালিয়েছে, তারা নিজেদের অবস্থানকেই অনিরাপদ করে তুলছে।

বিদেশের মাটিতে এ ধরনের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন বাঁধন। তাঁর অভিযোগ, কিছু প্রবাসী বাংলাদেশি তাঁর ওপর হামলা ও হেনস্তা করেছেন। এতে বিদেশিদের কাছে বাংলাদেশের মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বাঁধন বলেন, রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করা যেতে পারে, তবে কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য যেন ব্যক্তিগত ও পারিবারিক ক্ষতির কারণ না হয়। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দায়িত্বশীল ও গ্রহণযোগ্য রূপরেখা তৈরির আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের টিম নিয়েও অভিযোগ করেন বাঁধন। তাঁর দাবি, অন্যরা সহযোগিতা করলেও তাঁর টিম তাঁকে ‘ডিজওন’ করেছে এবং টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। গত সপ্তাহে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন বাঁধন। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

রণবীর কাপুর-ক্যাটরিনার গোপন প্রেমের চমকপ্রদ ঘটনা

ভেনিসে হামলার পর দেশে ফিরলেন আজমেরী হক বাঁধন, যা বললেন

Update Time : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।

ভেনিসের ঘটনার বিষয়ে বাঁধন বলেন, হামলাকারীরা শুধু দূর থেকে গালাগাল বা স্লোগান দেয়নি, তাঁর গায়ে হাতও তুলেছে। এ ধরনের আচরণ বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, যারা এমন হামলা চালিয়েছে, তারা নিজেদের অবস্থানকেই অনিরাপদ করে তুলছে।

আরও পড়ুন  মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬: কে হলেন নতুন বিজয়ী? জানুন গুরুত্বপূর্ণ তথ্য

বিদেশের মাটিতে এ ধরনের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন বাঁধন। তাঁর অভিযোগ, কিছু প্রবাসী বাংলাদেশি তাঁর ওপর হামলা ও হেনস্তা করেছেন। এতে বিদেশিদের কাছে বাংলাদেশের মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

আরও পড়ুন  ‘গুলশানের চামেলি’তে নতুন রূপে বাঁধন, থাকছে শক্তিশালী নারী চরিত্র

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বাঁধন বলেন, রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করা যেতে পারে, তবে কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য যেন ব্যক্তিগত ও পারিবারিক ক্ষতির কারণ না হয়। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দায়িত্বশীল ও গ্রহণযোগ্য রূপরেখা তৈরির আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের টিম নিয়েও অভিযোগ করেন বাঁধন। তাঁর দাবি, অন্যরা সহযোগিতা করলেও তাঁর টিম তাঁকে ‘ডিজওন’ করেছে এবং টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। গত সপ্তাহে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন বাঁধন। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন  পূর্ণিমার জন্মদিন: দুর্দান্ত যাত্রায় নতুন বছরে পা রাখলেন নায়িকা