ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার Logo মেসির পর আর্জেন্টিনা, ম্যারাডোনার ইতিহাস কী বলছে? Logo মঙ্গলবার রাত থেকে বদলাবে পরিস্থিতি? শিল্পে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা Logo রেকর্ড ভাঙার হাতছানি, সপ্তম জয়ের সামনে ফ্লিকের বার্সা Logo নেইমারকে নিয়ে আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা, শেষ হলো অধ্যায় Logo বাংলাদেশে এলো ভারতের ৫০০ টন ইলিশ, আসছে আরও ২০০ টন Logo হালান্ডের বিতর্কিত গোলে ১০ জনের সিটির রোমাঞ্চকর জয় Logo জাতীয় দলের কোচ হতে চান সুজন, বিসিবির প্রস্তাব পেলে ভাববেন Logo চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ, বড় ধাক্কা বাংলাদেশ দলে Logo নিগার জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দলে বাড়ছে ক্ষোভ

নেইমারকে নিয়ে আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা, শেষ হলো অধ্যায়

নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি

ব্রাজিলের হয়ে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। জাতীয় দলে আর ফিরতে চান না নেইমার নিজেই, জানিয়েছেন ব্রাজিল কোচ। ফলে সেলেসাওদের জার্সিতে এক যুগেরও বেশি সময় ধরে চলা নেইমারের অneymar-international-career-endsধ্যায়ের শেষটা এবার নিশ্চিত হলো।

বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছেন আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ফুটবলারদের নিয়ে শক্তিশালী একটি দল গড়ে তুলতে চান তিনি। সেই পরিকল্পনায় নেইমারের মতো অভিজ্ঞ তারকার বদলে নতুন প্রজন্মকে বেশি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে কথা বলেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ জানান, অসাধারণ প্রতিভার কারণে নেইমারের দলে থাকার পূর্ণ যোগ্যতা ছিল। তবে জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্তটি নেইমার নিজেই নিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

আনচেলত্তির মতে, নেইমারের জায়গা পূরণ করা সহজ হবে না। ব্রাজিল কোচ বলেন, নেইমার ছিলেন অসাধারণ ও অনন্য প্রতিভার অধিকারী। তাঁর মতো একজন ফুটবলারের সরাসরি বিকল্প তৈরি করা সম্ভব নয়। তবে এখন দলকে সামনে এগিয়ে নিতে নতুন পথ বেছে নেওয়ার সময় এসেছে।

নেইমারের বিদায়ের পর ব্রাজিলের দল পুনর্গঠনের দায়িত্ব আরও জোরালোভাবে নিয়েছেন আনচেলত্তি ও জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়েতানো। তাঁদের মূল লক্ষ্য ২০৩০ বিশ্বকাপের আগে একটি নতুন প্রজন্ম তৈরি করা। এই প্রজন্মের হাত ধরেই ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরাতে চান তারা।

তরুণদের নিয়ে আনচেলত্তির পরিকল্পনাও বেশ পরিষ্কার। বিশেষ করে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া ফুটবলারদের ওপর নজর দিতে চান তিনি। পাশাপাশি ২০০৮ সালে জন্ম নেওয়া বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়কেও ধীরে ধীরে জাতীয় দলের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

আনচেলত্তি মনে করেন, আধুনিক ফুটবলে কোনো একক তারকার ওপর অতিরিক্ত নির্ভরতা সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না। তাঁর লক্ষ্য এমন একটি দল তৈরি করা, যেখানে ব্যক্তিগত প্রতিভার পাশাপাশি দলগত সংহতিই হবে সবচেয়ে বড় শক্তি। নেইমার যুগের পর ব্রাজিলকে সেই নতুন দর্শনেই এগিয়ে নিতে চান তিনি।

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে এই পরিকল্পনার প্রথম পরীক্ষা হতে পারে। দীর্ঘমেয়াদে কারা জাতীয় দলের জন্য উপযুক্ত, তা যাচাই করতে এসব ম্যাচে একাধিক তরুণ ফুটবলারকে সুযোগ দিতে পারেন আনচেলত্তি। নেইমারের বিদায়ের পর ব্রাজিল ফুটবলে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়।

জনপ্রিয় সংবাদ

১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার

নেইমারকে নিয়ে আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা, শেষ হলো অধ্যায়

Update Time : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলের হয়ে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। জাতীয় দলে আর ফিরতে চান না নেইমার নিজেই, জানিয়েছেন ব্রাজিল কোচ। ফলে সেলেসাওদের জার্সিতে এক যুগেরও বেশি সময় ধরে চলা নেইমারের অneymar-international-career-endsধ্যায়ের শেষটা এবার নিশ্চিত হলো।

বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছেন আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ফুটবলারদের নিয়ে শক্তিশালী একটি দল গড়ে তুলতে চান তিনি। সেই পরিকল্পনায় নেইমারের মতো অভিজ্ঞ তারকার বদলে নতুন প্রজন্মকে বেশি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে কথা বলেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ জানান, অসাধারণ প্রতিভার কারণে নেইমারের দলে থাকার পূর্ণ যোগ্যতা ছিল। তবে জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্তটি নেইমার নিজেই নিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

আরও পড়ুন  আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের আগ্রহ এবার বিগ ব্যাশে

আনচেলত্তির মতে, নেইমারের জায়গা পূরণ করা সহজ হবে না। ব্রাজিল কোচ বলেন, নেইমার ছিলেন অসাধারণ ও অনন্য প্রতিভার অধিকারী। তাঁর মতো একজন ফুটবলারের সরাসরি বিকল্প তৈরি করা সম্ভব নয়। তবে এখন দলকে সামনে এগিয়ে নিতে নতুন পথ বেছে নেওয়ার সময় এসেছে।

নেইমারের বিদায়ের পর ব্রাজিলের দল পুনর্গঠনের দায়িত্ব আরও জোরালোভাবে নিয়েছেন আনচেলত্তি ও জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়েতানো। তাঁদের মূল লক্ষ্য ২০৩০ বিশ্বকাপের আগে একটি নতুন প্রজন্ম তৈরি করা। এই প্রজন্মের হাত ধরেই ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরাতে চান তারা।

আরও পড়ুন  নেইমার কি খেলবেন ব্রাজিলের প্রথম ম্যাচে? জানালেন আনচেলত্তি

তরুণদের নিয়ে আনচেলত্তির পরিকল্পনাও বেশ পরিষ্কার। বিশেষ করে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া ফুটবলারদের ওপর নজর দিতে চান তিনি। পাশাপাশি ২০০৮ সালে জন্ম নেওয়া বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়কেও ধীরে ধীরে জাতীয় দলের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

আনচেলত্তি মনে করেন, আধুনিক ফুটবলে কোনো একক তারকার ওপর অতিরিক্ত নির্ভরতা সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না। তাঁর লক্ষ্য এমন একটি দল তৈরি করা, যেখানে ব্যক্তিগত প্রতিভার পাশাপাশি দলগত সংহতিই হবে সবচেয়ে বড় শক্তি। নেইমার যুগের পর ব্রাজিলকে সেই নতুন দর্শনেই এগিয়ে নিতে চান তিনি।

আরও পড়ুন  নেইমারের ফিটনেস আপডেট নিয়ে আনচেলত্তির অবিশ্বাস্য ও বিস্ফোরক ঘোষণা