ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক Logo ১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার Logo মেসির পর আর্জেন্টিনা, ম্যারাডোনার ইতিহাস কী বলছে? Logo মঙ্গলবার রাত থেকে বদলাবে পরিস্থিতি? শিল্পে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা Logo রেকর্ড ভাঙার হাতছানি, সপ্তম জয়ের সামনে ফ্লিকের বার্সা Logo নেইমারকে নিয়ে আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা, শেষ হলো অধ্যায় Logo বাংলাদেশে এলো ভারতের ৫০০ টন ইলিশ, আসছে আরও ২০০ টন Logo হালান্ডের বিতর্কিত গোলে ১০ জনের সিটির রোমাঞ্চকর জয় Logo জাতীয় দলের কোচ হতে চান সুজন, বিসিবির প্রস্তাব পেলে ভাববেন Logo চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ, বড় ধাক্কা বাংলাদেশ দলে

১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার

বাংলাদেশ নারী ফুটবল

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জায় পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে সোমবার শক্তিশালী দলটির বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পিটার বাটলারের দল। এই হারে আগের ৯-০ গোলের পরাজয়ের রেকর্ডও ভেঙে গেছে।

বাংলাদেশ নারী ফুটবলে এর আগে সবচেয়ে বড় হার ছিল ২০১৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে। সেবার ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় এমন বড় ব্যবধানে হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল দলটি।

ম্যাচের আগের দিন কোচ পিটার বাটলার জানিয়েছিলেন, ফলাফল নিয়ে না ভেবে তিনি তরুণ ফুটবলারদের সুযোগ দিতে চান। সেই পরিকল্পনা অনুযায়ী মোমিতা খাতুন, অর্পিতা বিশ্বাস ও সুরভী আফরিনের মতো তরুণদের নিয়ে একাদশ সাজান তিনি। তবে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে সেই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুরুর একাদশে ছিলেন না বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহার। তাদের অনুপস্থিতিতে শুরু থেকেই রক্ষণভাগ চাপে পড়ে যায়। প্রথমার্ধেই সাত গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞরা মাঠে নামলেও পরিস্থিতি আর বদলানো সম্ভব হয়নি।

এশিয়ান গেমসে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পঞ্চম মিনিটেই জন রয়োং জংয়ের গোলে এগিয়ে যায় তারা। মাত্র পাঁচ মিনিট পরই একই খেলোয়াড় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

এরপর বাংলাদেশের রক্ষণ আরও ভেঙে পড়ে। প্রথমার্ধে আরও পাঁচবার বাংলাদেশের জালে বল পাঠায় উত্তর কোরিয়া। ফলে বিরতির আগেই ৭-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে যায় তারা। বাংলাদেশের মেয়েরা পুরো প্রথমার্ধে আক্রমণে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও উত্তর কোরিয়ার আক্রমণের ধার কমেনি। ৫১ মিনিটে রাই সং এবং ৬০ মিনিটে জং জুম গোল করে ব্যবধান আরও বাড়ান। শেষ দিকে কুম জংয়ের গোলের পর হান জিন হংয়ের শটে ১০-০ ব্যবধান নিশ্চিত হয়।

বাংলাদেশের গোলরক্ষক মিলি শেষ দিকে কয়েকটি নিশ্চিত গোল ঠেকানোর চেষ্টা করেন। ৮৫ মিনিটে কুম জংয়ের শটের পর হান জিন হংয়ের একটি শটও দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে প্রতিহত করেন তিনি। তবে শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার আক্রমণ থামানো যায়নি।

এর আগে দুই দলের সর্বশেষ দেখায় এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই ব্যবধান দ্বিগুণ হয়ে গেল। এশিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর এশিয়ান গেমসেও এমন হার বাংলাদেশের নারী ফুটবলকে নতুন করে বড় প্রশ্নের মুখে ফেলেছে।

‘এফ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাটলারের দলের সামনে। উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের এই হার কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন বাংলাদেশের সবচেয়ে বড় লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক

১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার

Update Time : ০৮:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জায় পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে সোমবার শক্তিশালী দলটির বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পিটার বাটলারের দল। এই হারে আগের ৯-০ গোলের পরাজয়ের রেকর্ডও ভেঙে গেছে।

বাংলাদেশ নারী ফুটবলে এর আগে সবচেয়ে বড় হার ছিল ২০১৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে। সেবার ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় এমন বড় ব্যবধানে হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল দলটি।

ম্যাচের আগের দিন কোচ পিটার বাটলার জানিয়েছিলেন, ফলাফল নিয়ে না ভেবে তিনি তরুণ ফুটবলারদের সুযোগ দিতে চান। সেই পরিকল্পনা অনুযায়ী মোমিতা খাতুন, অর্পিতা বিশ্বাস ও সুরভী আফরিনের মতো তরুণদের নিয়ে একাদশ সাজান তিনি। তবে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে সেই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন  আর্জেন্টিনার দুর্বলতা খুঁজেই পেলেন না অস্ট্রিয়ার কোচ

শুরুর একাদশে ছিলেন না বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহার। তাদের অনুপস্থিতিতে শুরু থেকেই রক্ষণভাগ চাপে পড়ে যায়। প্রথমার্ধেই সাত গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞরা মাঠে নামলেও পরিস্থিতি আর বদলানো সম্ভব হয়নি।

এশিয়ান গেমসে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পঞ্চম মিনিটেই জন রয়োং জংয়ের গোলে এগিয়ে যায় তারা। মাত্র পাঁচ মিনিট পরই একই খেলোয়াড় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন  বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকতেই কেন বিদায় নিশ্চিত হচ্ছে দলগুলোর?

এরপর বাংলাদেশের রক্ষণ আরও ভেঙে পড়ে। প্রথমার্ধে আরও পাঁচবার বাংলাদেশের জালে বল পাঠায় উত্তর কোরিয়া। ফলে বিরতির আগেই ৭-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে যায় তারা। বাংলাদেশের মেয়েরা পুরো প্রথমার্ধে আক্রমণে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও উত্তর কোরিয়ার আক্রমণের ধার কমেনি। ৫১ মিনিটে রাই সং এবং ৬০ মিনিটে জং জুম গোল করে ব্যবধান আরও বাড়ান। শেষ দিকে কুম জংয়ের গোলের পর হান জিন হংয়ের শটে ১০-০ ব্যবধান নিশ্চিত হয়।

বাংলাদেশের গোলরক্ষক মিলি শেষ দিকে কয়েকটি নিশ্চিত গোল ঠেকানোর চেষ্টা করেন। ৮৫ মিনিটে কুম জংয়ের শটের পর হান জিন হংয়ের একটি শটও দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে প্রতিহত করেন তিনি। তবে শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার আক্রমণ থামানো যায়নি।

আরও পড়ুন  ইতিহাস গড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের