ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়ার চার দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনের পাশে এমপি মোশারফ Logo পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লেখানোর অভিযোগ, তদন্তে রাজশাহী বোর্ড Logo চট্টগ্রাম ওয়াসার নতুন বোর্ড চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া Logo মানুষের আয় বাড়েনি, খরচ বেড়েছে তিনগুণ: হামিদুর রহমান Logo বাংলাদেশিদের ভিসা সহজ করতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান Logo বিদেশি শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের জন্য অস্ট্রেলিয়ার নতুন নিয়ম Logo সর্বজনীন পেনশনে সুখবর, বাড়ল মুনাফা ও নমিনির বয়সসীমা Logo হাসান-রবিনসনকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা দিনুশা Logo মেসিকে পেছনে ফেলে রাফিনিয়ার গোলঝড়, বার্সায় নতুন রেকর্ড Logo জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ, হাতে তুলে দিলেন নিজের বই

চট্টগ্রাম ওয়াসার নতুন বোর্ড চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

ইদ্রিস মিয়া ওয়াসার চেয়ারম্যান

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের পটিয়ার মো. ইদ্রিস মিয়া। আগামী তিন বছরের জন্য তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।

সরকারি এই আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে চট্টগ্রাম নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো এবং ওয়াসার চলমান প্রকল্পগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

নবনিযুক্ত চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ওয়াসার সেবার মানোন্নয়ন, নিরাপদ পানি সরবরাহে সক্ষমতা বৃদ্ধি, পয়ঃনিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন এবং গ্রাহকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

একইসঙ্গে ওয়াসার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর দিকেও বিশেষ নজর থাকবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরবাসীর পানি ও পয়ঃনিষ্কাশনসেবা আরও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জনপ্রিয় সংবাদ

বগুড়ার চার দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনের পাশে এমপি মোশারফ

চট্টগ্রাম ওয়াসার নতুন বোর্ড চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া

Update Time : ১১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের পটিয়ার মো. ইদ্রিস মিয়া। আগামী তিন বছরের জন্য তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন  বিদেশে কর্মসংস্থান, ৫ বছরে ১ কোটি মানুষের লক্ষ্য

সরকারি এই আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে চট্টগ্রাম নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো এবং ওয়াসার চলমান প্রকল্পগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

নবনিযুক্ত চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ওয়াসার সেবার মানোন্নয়ন, নিরাপদ পানি সরবরাহে সক্ষমতা বৃদ্ধি, পয়ঃনিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন এবং গ্রাহকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ঢাকায় বর্ণিল আমেরিকান মেলা