ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেইনের ইতিহাসগড়া সেঞ্চুরি, ভেঙে দিলেন ৪৯ বছরের পুরোনো রেকর্ড

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১২

বুন্ডেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বুন্ডেসলিগায় গোলের মাইলফলকে নতুন ইতিহাস লিখেছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড মাত্র ৯৮ ম্যাচেই ১০০ গোল পূর্ণ করে জার্মান লিগের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন।

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ম্যাচে প্রথমার্ধেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্ডেসলিগায় নিজের গোলের সংখ্যা তিন অঙ্কে নিয়ে যান কেইন।

এর মধ্য দিয়ে প্রায় ৪৯ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড নিজের করে নেন ইংল্যান্ডের এই তারকা। এর আগে বুন্ডেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড ছিল ডিটার ম্যুলারের দখলে। ১৯৭৭ সালে কোলনের হয়ে ১২৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

কেইন সেই রেকর্ড ভেঙেছেন ৩১ ম্যাচ কম খেলে। অর্থাৎ জার্মান ফুটবলের অন্যতম পুরোনো একটি রেকর্ড নিজের করে নিতে ইংলিশ ফরোয়ার্ডের লেগেছে মাত্র ৯৮ ম্যাচ।

মাইলফলক স্পর্শ করার পরও থামেননি কেইন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নিজের বুন্ডেসলিগা গোলসংখ্যা ১০১-এ নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত বায়ার্ন ম্যাচটি জেতে ৭-০ গোলের বড় ব্যবধানে। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন মাইকেল ওলিসে।

২০২৩ সালের গ্রীষ্মে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। জার্মান ক্লাবটিতে প্রথম মৌসুমেই ৩৬ গোল করে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। পরের মৌসুমে করেন ২৬ গোল এবং গত মৌসুমে লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ৩৫-এ।

বায়ার্নে নিজের তিন মৌসুমেই বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন কেইন। তার ধারাবাহিক গোলের ওপর ভর করে জার্মান ক্লাবটি ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে টানা দুটি লিগ শিরোপাও জেতে।

বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়েও কেইনের গোল করার গতি ছিল দুর্দান্ত। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ক্লাবটির হয়ে মাত্র ১০৪ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছিলেন তিনি। সেই সময় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েন।

এর আগে এই রেকর্ডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডের নাম ছিল। রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করেছিলেন রোনালদো। ম্যানচেস্টার সিটির হয়েও একই ধরনের মাইলফলক স্পর্শ করেছিলেন হালান্ড।

বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে কেইনের গোলসংখ্যা কেবল বেড়েই চলেছে। সূত্রের তথ্য অনুযায়ী, ১৫৪ ম্যাচে তার গোল এখন ১৫১টি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১ গোল করে নিজের দুর্দান্ত ফর্মের আরেকটি প্রমাণ দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের হয়েও সর্বোচ্চ গোলদাতা কেইন। আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা ৭০-এ পৌঁছেছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এবারের ব্যালন ডি’অর নিয়েও আলোচনায় রয়েছেন এই ফরোয়ার্ড।

জনপ্রিয় সংবাদ

কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কেইনের ইতিহাসগড়া সেঞ্চুরি, ভেঙে দিলেন ৪৯ বছরের পুরোনো রেকর্ড

Update Time : ০৪:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বুন্ডেসলিগায় গোলের মাইলফলকে নতুন ইতিহাস লিখেছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড মাত্র ৯৮ ম্যাচেই ১০০ গোল পূর্ণ করে জার্মান লিগের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন।

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ম্যাচে প্রথমার্ধেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্ডেসলিগায় নিজের গোলের সংখ্যা তিন অঙ্কে নিয়ে যান কেইন।

এর মধ্য দিয়ে প্রায় ৪৯ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড নিজের করে নেন ইংল্যান্ডের এই তারকা। এর আগে বুন্ডেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড ছিল ডিটার ম্যুলারের দখলে। ১৯৭৭ সালে কোলনের হয়ে ১২৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

আরও পড়ুন  ইনফান্তিনোর পাশে আফ্রিকা, বিতর্কের মধ্যেও ফিফা সভাপতির প্রতি আস্থা

কেইন সেই রেকর্ড ভেঙেছেন ৩১ ম্যাচ কম খেলে। অর্থাৎ জার্মান ফুটবলের অন্যতম পুরোনো একটি রেকর্ড নিজের করে নিতে ইংলিশ ফরোয়ার্ডের লেগেছে মাত্র ৯৮ ম্যাচ।

মাইলফলক স্পর্শ করার পরও থামেননি কেইন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নিজের বুন্ডেসলিগা গোলসংখ্যা ১০১-এ নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত বায়ার্ন ম্যাচটি জেতে ৭-০ গোলের বড় ব্যবধানে। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন মাইকেল ওলিসে।

২০২৩ সালের গ্রীষ্মে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। জার্মান ক্লাবটিতে প্রথম মৌসুমেই ৩৬ গোল করে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। পরের মৌসুমে করেন ২৬ গোল এবং গত মৌসুমে লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ৩৫-এ।

আরও পড়ুন  লিভারপুলের হতাশার ড্র, চেলসিও পেল না জয়

বায়ার্নে নিজের তিন মৌসুমেই বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন কেইন। তার ধারাবাহিক গোলের ওপর ভর করে জার্মান ক্লাবটি ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে টানা দুটি লিগ শিরোপাও জেতে।

বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়েও কেইনের গোল করার গতি ছিল দুর্দান্ত। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ক্লাবটির হয়ে মাত্র ১০৪ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছিলেন তিনি। সেই সময় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েন।

এর আগে এই রেকর্ডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডের নাম ছিল। রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করেছিলেন রোনালদো। ম্যানচেস্টার সিটির হয়েও একই ধরনের মাইলফলক স্পর্শ করেছিলেন হালান্ড।

আরও পড়ুন  হ্যারি কেইন রেকর্ড: দুর্দান্ত পারফরম্যান্সে পেলেকে ছাড়ালেন