ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনা নিহত ২

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৬

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আবু তাহের (৫০) ও আব্দুস শুক্কুর (৪০)।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু তাহের (৫০) ও অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)। আবু তাহের কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে। আর আব্দুস শুক্কুর ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের পেশায় মুদিদোকানি। তিনি দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পূর্ব কাটগড় রেলগেট এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অসাবধানতাবশত রেললাইনে উঠে যায়। এ সময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে আবু তাহের ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশা চালক আব্দুস শুক্কুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনা নিহত ২

Update Time : ০৫:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু তাহের (৫০) ও অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)। আবু তাহের কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে। আর আব্দুস শুক্কুর ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষা স্থগিত, বন্যায় ৫ জেলার পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত বন্ধ

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের পেশায় মুদিদোকানি। তিনি দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পূর্ব কাটগড় রেলগেট এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অসাবধানতাবশত রেললাইনে উঠে যায়। এ সময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে আবু তাহের ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশা চালক আব্দুস শুক্কুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন  পটুয়াখালী নিখোঁজ স্কুলছাত্রী চারজনের খোঁজ মেলেনি