বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,মাদক উদ্ধার,জনসেবা এবংসামগ্রিক কার্যমূল্যায়নে আগষ্ট/২৬ মাসের রবিবার (২০ সেপ্টেম্বর) বরগুনা জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানাও ইউনিটে কর্মরত কর্মকর্তাদের আগষ্ট-২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের মূল্যায়নে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ,মাদকবিরোধী অভিযান,ওয়ারেন্ট তামিল এবং সার্বিক পেশাগত দক্ষতায় বিশেষ অবদান রাখায় আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
এছাড়া আমতলী থানার অফিসার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ভূষিত করার পাশাপাশি টিম ওয়ার্কের ফলস্বরূপ আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সনজয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত ), এসআই আল মামুন হাওলাদার জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, মাদক উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ওসি ইয়াকুব হোসাইন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মো.ইয়াকুব হোসাইন বলেন,এ কৃতিত্ব আমার একার নয়, এটা আমতলীর সাধারণ মানুষের ভালোবাসা ও আমার টিমের ঘাম ঝরানো পরিশ্রমের ফল।
সংবাদ শিরোনাম :
আমতলী থানার অফিসার ইনচার্জ বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ নির্বাচিত
-
বিশেষ প্রতিনিধি - Update Time : ০৯:১২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- ৫০৫
জনপ্রিয় সংবাদ




























