ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশু উদ্ধার: ৩১ হাজার টাকায় বিক্রির ঘটনায় পুলিশের অভিযান Logo নজরুলের বরিশাল: হারিয়ে যাওয়া ভেনিসের মুগ্ধকর ইতিহাস Logo বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, ৬ জনকে কারাদণ্ড Logo চলতি মাসে এক হামলায় শতাধিক মালিয়ান সেনাকে হত্যা করেছে জঙ্গিরা Logo নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারা বছর নজরদারি: বাণিজ্যমন্ত্রী Logo বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু Logo ইরানি প্রতিনিধি দলের কয়েকজনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র Logo লিড নেওয়ার পরও হারই সঙ্গী বাংলাদেশের Logo জাপানের নাগাই স্টেডিয়ামে এশিয়ান গেমসের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ Logo রিচার ৪: ভয়ংকর ভিলেনের মুখোমুখি, শেষ লড়াইয়ে কী হলো?

চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৮

চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালার একাংশ।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌরসভা হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর অধীনে Package No: IUGIP/MP/04 এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবদুর রহমান।

চন্দনাইশ পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, শেলটেকের সিনিয়র কনসালটেন্ট ও নগর পরিকল্পনাবিদ মো. শাহাদাত হোসাইন, সহকারী নগর পরিকল্পনাবিদ সাবিয়া ইসলাম মিলি ও ইমতিয়াজ সনেট, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা এনজিও ফেডারেশনের সভাপতি নুরুল হক চৌধুরী, বিএনপি নেতা নুরুল কবির কমিশনার, আইনুল হুদা, মোরশেদুল আলম, সিরাজুল ইসলাম, আযম খান, ওরশেদুল আলম, এসএম মোরশেদ ও সাইফুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কর্মশালায় শেলটেক কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদরা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সমস্যাসমূহ তুলে ধরে অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সংকট, বিদ্যুতের লোডশেডিং, জলাবদ্ধতা, জন্ম-মৃত্যু নিবন্ধন জটিলতা, প্রতিবন্ধী সেবা, মাদক ও ইভটিজিং এবং সড়ক অবকাঠামোর দুরবস্থাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়।

কর্মশালায় স্থানীয় নাগরিকরাও নিজ নিজ ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

শিশু উদ্ধার: ৩১ হাজার টাকায় বিক্রির ঘটনায় পুলিশের অভিযান

চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌরসভা হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর অধীনে Package No: IUGIP/MP/04 এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবদুর রহমান।

আরও পড়ুন  চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর ত্রাণ সামগ্রী বিতরণ

চন্দনাইশ পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, শেলটেকের সিনিয়র কনসালটেন্ট ও নগর পরিকল্পনাবিদ মো. শাহাদাত হোসাইন, সহকারী নগর পরিকল্পনাবিদ সাবিয়া ইসলাম মিলি ও ইমতিয়াজ সনেট, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা এনজিও ফেডারেশনের সভাপতি নুরুল হক চৌধুরী, বিএনপি নেতা নুরুল কবির কমিশনার, আইনুল হুদা, মোরশেদুল আলম, সিরাজুল ইসলাম, আযম খান, ওরশেদুল আলম, এসএম মোরশেদ ও সাইফুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন  চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় জনসাধারণের মাঝে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি শুরু

কর্মশালায় শেলটেক কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদরা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সমস্যাসমূহ তুলে ধরে অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সংকট, বিদ্যুতের লোডশেডিং, জলাবদ্ধতা, জন্ম-মৃত্যু নিবন্ধন জটিলতা, প্রতিবন্ধী সেবা, মাদক ও ইভটিজিং এবং সড়ক অবকাঠামোর দুরবস্থাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়।

কর্মশালায় স্থানীয় নাগরিকরাও নিজ নিজ ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

আরও পড়ুন  রামিসা হত্যা মামলা: আদালতে সোহেলের ‘ডলার’ দাবি ঘিরে নতুন নাটক