ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাওমি হোম অ্যাপ্লায়েন্স নিয়ে বাংলাদেশে স্মার্ট লিভিং ইকোসিস্টেম

  • Kamrun Nahar Sumi
  • Update Time : ০৮:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫১১

বাংলাদেশে স্মার্ট লিভিং ইকোসিস্টেম নিয়ে শাওমির নতুন উদ্যোগ।ছবি: সংগৃহীত

শাওমি হোম অ্যাপ্লায়েন্স নিয়ে বাংলাদেশে স্মার্ট লিভিং ধারণাকে নতুনভাবে তুলে ধরেছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে ‘শাওমি স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ প্রতিপাদ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই পণ্যগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, স্মার্টফোনের পাশাপাশি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলতেই বাংলাদেশে হোম ও লাইফস্টাইল পণ্যের বাজারে প্রবেশ করেছে শাওমি। বর্তমানে বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে কনজ্যুমার এআইওটি বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় বাজারে শাওমি ‘মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি’ উন্মোচন করেছে। এই স্মার্ট ওয়াশার ড্রায়ার মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা দেয়। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা।

বিনোদন অভিজ্ঞতা বাড়াতে ‘শাওমি টিভি এস মিনি এলইডি’ সিরিজও বাজারে আনা হয়েছে। এতে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, ১২০০ নিটস উজ্জ্বলতা, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সুবিধা রয়েছে। এই সিরিজের ৯৮ ইঞ্চি টিভির দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু করে ৫৫ ইঞ্চি টিভির দাম ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে ‘শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬’ উন্মোচন করা হয়েছে, যেখানে ৪কে ইউএইচডি ডিসপ্লে ও গুগল টিভিভিত্তিক স্মার্ট বিনোদনের সুবিধা রয়েছে। এ সিরিজের টিভির দাম ৫২ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

এর পাশাপাশি এয়ার ফ্রায়ার, স্মার্ট এয়ার পিউরিফায়ার, স্মার্ট ক্যামেরা, আউটডোর ক্যামেরা ও স্মার্ট ট্যাগসহ আরও কিছু লাইফস্টাইল পণ্যও বাজারে এনেছে শাওমি। এসব পণ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং দৈনন্দিন ব্যবহারে স্মার্ট সুবিধা যোগ করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী বলেন, হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে এবং সেই প্রযুক্তিগত উদ্ভাবনই বাংলাদেশে আনতে চায় প্রতিষ্ঠানটি। তিনি বলেন, আধুনিক ব্যবহারকারীরা এখন আলাদা আলাদা ডিভাইস নয়, বরং সংযুক্ত স্মার্ট প্রযুক্তি চান যা তাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলবে।

অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী, মিডিয়া ইন্টারঅ্যাকশন এবং সরাসরি পণ্য ব্যবহারের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রাখা হয়। সংশ্লিষ্টরা জানান, হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে প্রবেশের মাধ্যমে বাংলাদেশে পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে নতুন ধাপ শুরু করল শাওমি।

জনপ্রিয় সংবাদ

শাওমি হোম অ্যাপ্লায়েন্স নিয়ে বাংলাদেশে স্মার্ট লিভিং ইকোসিস্টেম

Update Time : ০৮:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

শাওমি হোম অ্যাপ্লায়েন্স নিয়ে বাংলাদেশে স্মার্ট লিভিং ধারণাকে নতুনভাবে তুলে ধরেছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে ‘শাওমি স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ প্রতিপাদ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই পণ্যগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, স্মার্টফোনের পাশাপাশি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলতেই বাংলাদেশে হোম ও লাইফস্টাইল পণ্যের বাজারে প্রবেশ করেছে শাওমি। বর্তমানে বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে কনজ্যুমার এআইওটি বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় বাজারে শাওমি ‘মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি’ উন্মোচন করেছে। এই স্মার্ট ওয়াশার ড্রায়ার মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা দেয়। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন  কৃষক কার্ড পাবে প্রত্যেক কৃষক : প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ঘোষণা

বিনোদন অভিজ্ঞতা বাড়াতে ‘শাওমি টিভি এস মিনি এলইডি’ সিরিজও বাজারে আনা হয়েছে। এতে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, ১২০০ নিটস উজ্জ্বলতা, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সুবিধা রয়েছে। এই সিরিজের ৯৮ ইঞ্চি টিভির দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু করে ৫৫ ইঞ্চি টিভির দাম ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  (Paypal) চালুর উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

একইসঙ্গে ‘শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬’ উন্মোচন করা হয়েছে, যেখানে ৪কে ইউএইচডি ডিসপ্লে ও গুগল টিভিভিত্তিক স্মার্ট বিনোদনের সুবিধা রয়েছে। এ সিরিজের টিভির দাম ৫২ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

এর পাশাপাশি এয়ার ফ্রায়ার, স্মার্ট এয়ার পিউরিফায়ার, স্মার্ট ক্যামেরা, আউটডোর ক্যামেরা ও স্মার্ট ট্যাগসহ আরও কিছু লাইফস্টাইল পণ্যও বাজারে এনেছে শাওমি। এসব পণ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং দৈনন্দিন ব্যবহারে স্মার্ট সুবিধা যোগ করবে বলে জানানো হয়।

আরও পড়ুন  কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩