ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এখনই অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৫৬

বাংলাদেশে এখনই অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি- সংগ্রহীত

এই মুহূর্তে দেশে অনলাইন ক্লাস চালুর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সরকার বা মন্ত্রিসভার পক্ষ থেকে এখনো কোনো বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। অতীতে অসম্পন্ন থাকা কাজগুলো দ্রুত শেষ করে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

বিদ্যালয় পরিদর্শনের বিষয়ে তিনি জানান, প্রাথমিক শিক্ষাখাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা তা তদারকি করতেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, আগামী মে ও জুন মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রমে পরিবর্তনের একটি প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা চলছে। এতে সপ্তাহে ছয় দিন ক্লাস আয়োজনের কথা ভাবা হচ্ছে, যেখানে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি ক্লাস হতে পারে। এমন ব্যবস্থায় একদিন অনলাইন হলে পরদিন সশরীর পাঠদান হবে এবং ব্যবহারিক বিষয়গুলো সরাসরি ক্লাসেই সম্পন্ন করা হবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

এখনই অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Update Time : ০৪:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

এই মুহূর্তে দেশে অনলাইন ক্লাস চালুর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সরকার বা মন্ত্রিসভার পক্ষ থেকে এখনো কোনো বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। অতীতে অসম্পন্ন থাকা কাজগুলো দ্রুত শেষ করে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও পড়ুন  উত্তরায় খোদ আবাসিক ভবনেই মাদকের ল্যাব: তিন চীনা নাগরিক গ্রেপ্তার, ৬ হাজার কেজি মাদক জব্দ

বিদ্যালয় পরিদর্শনের বিষয়ে তিনি জানান, প্রাথমিক শিক্ষাখাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা তা তদারকি করতেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, আগামী মে ও জুন মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রমে পরিবর্তনের একটি প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা চলছে। এতে সপ্তাহে ছয় দিন ক্লাস আয়োজনের কথা ভাবা হচ্ছে, যেখানে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি ক্লাস হতে পারে। এমন ব্যবস্থায় একদিন অনলাইন হলে পরদিন সশরীর পাঠদান হবে এবং ব্যবহারিক বিষয়গুলো সরাসরি ক্লাসেই সম্পন্ন করা হবে।

আরও পড়ুন  কসবা-আখাউড়ায় পেট্রোল পাম্প বন্ধ, তেল সংকটে চরম ভোগান্তিতে চালকরা