ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক আইন ২০২৬: মৃত্যুদণ্ডের নতুন বিধান নিয়ে বিস্ময়কর ৭ প্রশ্ন Logo আইসক্রিম বাজার দ্রুত দ্বিগুণ: ৫ বছরে ৩৫০০ কোটি টাকার শিল্পে স্বাদের চমক Logo বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন ছবি শেয়ার করলেন পূজা চেরী Logo ফেসবুকে ঢুকতে পারছেন না? হঠাৎ মেটা বিভ্রাটে ভোগান্তি Logo রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়: বিশ্বকাপে ফিফার বিশাল সাফল্য Logo শিশুর সঞ্চয়ের অভ্যাস গড়ার সহজ ৭ কার্যকর উপায় Logo জাহিদ হাসানের বিশ্বকাপ ফাইনাল ভবিষ্যদ্বাণী: আর্জেন্টিনা ১-০ জিতবে নাকি ৫-৪? Logo চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর ত্রাণ সামগ্রী বিতরণ Logo অঙ্কুরিত আলু-পেঁয়াজ-রসুন খাওয়া নিরাপদ? জানুন সত্য Logo বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন ৭ সবজি, কমবে সংক্রমণের ঝুঁকি

আমির খানের বিয়ে: গৌরীর সঙ্গে নতুন অধ্যায়ের প্রস্তুতি

দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের পথে আমির ও গৌরী। ছবি: সংগৃহীত

আমির খানের বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় সরগরম বলিউড। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে এক ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করবেন তারা।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও আলোচনা চলছে।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। সেই সংসারে জন্ম নেয় ছেলে জুনাইদ খান ও মেয়ে ইরা খান। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একমাত্র ছেলে আজাদ। ২০২১ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ।

বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত কারণে বেশ পরিচিত একটি নাম। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরীর আগের সংসার থেকে একটি ছেলে সন্তানও রয়েছে।

গত বছর নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে। এবার সেই সম্পর্ক বিয়ের মাধ্যমে নতুন রূপ পেতে যাচ্ছে বলে জানা গেছে।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেওয়া হয়নি, তবুও ভারতীয় বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তরাও অপেক্ষা করছেন বলিউডের এই জনপ্রিয় তারকার জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

জনপ্রিয় সংবাদ

মাদক আইন ২০২৬: মৃত্যুদণ্ডের নতুন বিধান নিয়ে বিস্ময়কর ৭ প্রশ্ন

আমির খানের বিয়ে: গৌরীর সঙ্গে নতুন অধ্যায়ের প্রস্তুতি

Update Time : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

আমির খানের বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় সরগরম বলিউড। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে এক ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করবেন তারা।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও আলোচনা চলছে।

আরও পড়ুন  জহির-সোনাক্ষীর প্রেমের কথা আগেই জানতেন সালমান খান

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। সেই সংসারে জন্ম নেয় ছেলে জুনাইদ খান ও মেয়ে ইরা খান। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একমাত্র ছেলে আজাদ। ২০২১ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ।

আরও পড়ুন  আমির খান বিয়ে বিতর্ক: তুমুল আলোচনায় নতুন বিক্ষোভ

বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত কারণে বেশ পরিচিত একটি নাম। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরীর আগের সংসার থেকে একটি ছেলে সন্তানও রয়েছে।

গত বছর নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে। এবার সেই সম্পর্ক বিয়ের মাধ্যমে নতুন রূপ পেতে যাচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন  ফোয়েবি ব্রিজার্সের দারুণ প্রত্যাবর্তন, আসছে নতুন অ্যালবাম