ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নরসিংদীতে লটকনের বাম্পার ফলন, ১৪৬ কোটি টাকার বাণিজ্যের আশা Logo বগালেকে ২ পর্যটকের মৃত্যু, গাইডের নিষেধ অমান্য করে মর্মান্তিক দুর্ঘটনা Logo নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন Logo জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখা উদ্যোগে গণমিছিল Logo পাকিস্তান কয়লাখনি বিস্ফোরণ: ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৩৪ Logo হেপাটাইটিস: নীরব ভয়াবহ সংকটে বাংলাদেশ Logo গর্বের সাফল্য: বাংলাদেশি গবেষক দলের কোডিং ফেস্ট ২০২৬ চ্যাম্পিয়ন অর্জন Logo জুমার দিনের গুরুত্বপূর্ণ ১৫ আমল Logo এবার ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান কনক্যাকাফের ৪১ দেশের Logo উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে বরণ, আন্তঃবিদ্যালয় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাশ্রয়ী স্মার্টফোনে সুখবর, দাম কমাতে নতুন পরিকল্পনা

স্মার্টফোনের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার পরিকল্পনা করছে সরকার। ছবি: সংগৃহীত

সাশ্রয়ী স্মার্টফোন দেশের ডিজিটাল অগ্রযাত্রার অন্যতম শর্ত বলে মনে করছে সরকার। বর্তমানে একটি স্মার্টফোন কিনতে সাধারণ মানুষের অন্তত ১০ হাজার টাকা খরচ করতে হয়। এই বাস্তবতায় স্মার্টফোনের দাম কমিয়ে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রোববার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোনের ৭০০ মেগাহার্টজ তরঙ্গ চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, স্মার্টফোনের উচ্চমূল্য এখনো দেশের অনেক মানুষের জন্য বড় বাধা। তাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা এবং নীতিগত সহায়তার মাধ্যমে সাশ্রয়ী স্মার্টফোন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতকে আরও গতিশীল করতে ২০৩১ সাল পর্যন্ত ধাপে ধাপে কর কমানোর পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে চলতি বাজেটে সিমের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে, যা সরাসরি গ্রাহকদের উপকারে আসবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে গ্রামীণফোন দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ চালুর ঘোষণা দেয়। এই প্রযুক্তি চালুর ফলে ভবনের ভেতরে নেটওয়ার্ক সেবা আরও উন্নত হবে এবং দূরবর্তী অঞ্চলেও ইন্টারনেট সংযোগের মান বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, নতুন এই তরঙ্গ ফোরজি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতের ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেটভিত্তিক স্মার্ট প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয়। ১৩ বছরের জন্য দেওয়া এই বরাদ্দ থেকে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা জমা হবে। সংশ্লিষ্টদের মতে, সাশ্রয়ী স্মার্টফোন ও উন্নত নেটওয়ার্ক সুবিধা একসঙ্গে বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল রূপান্তর আরও দ্রুত এগিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে লটকনের বাম্পার ফলন, ১৪৬ কোটি টাকার বাণিজ্যের আশা

সাশ্রয়ী স্মার্টফোনে সুখবর, দাম কমাতে নতুন পরিকল্পনা

Update Time : ১১:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সাশ্রয়ী স্মার্টফোন দেশের ডিজিটাল অগ্রযাত্রার অন্যতম শর্ত বলে মনে করছে সরকার। বর্তমানে একটি স্মার্টফোন কিনতে সাধারণ মানুষের অন্তত ১০ হাজার টাকা খরচ করতে হয়। এই বাস্তবতায় স্মার্টফোনের দাম কমিয়ে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রোববার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোনের ৭০০ মেগাহার্টজ তরঙ্গ চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, স্মার্টফোনের উচ্চমূল্য এখনো দেশের অনেক মানুষের জন্য বড় বাধা। তাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা এবং নীতিগত সহায়তার মাধ্যমে সাশ্রয়ী স্মার্টফোন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আরও পড়ুন  ১.৫ টন এসি বিদ্যুৎ বিল কত আসে: মাসিক খরচ বিশ্লেষণ ও গাইড

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতকে আরও গতিশীল করতে ২০৩১ সাল পর্যন্ত ধাপে ধাপে কর কমানোর পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে চলতি বাজেটে সিমের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে, যা সরাসরি গ্রাহকদের উপকারে আসবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে গ্রামীণফোন দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ চালুর ঘোষণা দেয়। এই প্রযুক্তি চালুর ফলে ভবনের ভেতরে নেটওয়ার্ক সেবা আরও উন্নত হবে এবং দূরবর্তী অঞ্চলেও ইন্টারনেট সংযোগের মান বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের সুযোগ, সংসদে বিল পাস

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, নতুন এই তরঙ্গ ফোরজি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতের ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেটভিত্তিক স্মার্ট প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয়। ১৩ বছরের জন্য দেওয়া এই বরাদ্দ থেকে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা জমা হবে। সংশ্লিষ্টদের মতে, সাশ্রয়ী স্মার্টফোন ও উন্নত নেটওয়ার্ক সুবিধা একসঙ্গে বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল রূপান্তর আরও দ্রুত এগিয়ে যাবে।

আরও পড়ুন  সুন্দরবনে জাহাজের হামলা- ভারতগামী কার্গো জাহাজের যাত্রা অব্যাহত