ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হামের উপসর্গ: শিশু মৃত্যু ও আক্রান্তের নতুন তথ্য

হামের উপসর্গ নিয়ে শিশুদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ শিশু। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন করে মৃত্যুর ঘটনাগুলো হামের উপসর্গ নিয়ে হলেও পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু পাওয়া যায়নি। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে। এর মধ্যে ৫৯০ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

স্বাস্থ্য অধিদফতর অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে দানা, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করাই শিশুদের সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

জনপ্রিয় সংবাদ

দই বানাতে দই লাগে, তাহলে প্রথমবার দই কীভাবে বানানো হয়েছিল?

হামের উপসর্গ: শিশু মৃত্যু ও আক্রান্তের নতুন তথ্য

Update Time : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ শিশু। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন করে মৃত্যুর ঘটনাগুলো হামের উপসর্গ নিয়ে হলেও পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু পাওয়া যায়নি। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন  লোডশেডিং কমবে: আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে। এর মধ্যে ৫৯০ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

আরও পড়ুন  হাম প্রাদুর্ভাব তথ্য নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন