ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুর লাশ উদ্ধার: আলমারিতে মরদেহ, গণপিটুনিতে নারী নিহত | চাঞ্চল্যকর ঘটনা Logo অর্জুন কাপুর-সাহিবা বালি: ভাইরাল ছবি ঘিরে নতুন চমক, প্রেমের জল্পনা Logo ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকার রেমিট্যান্স Logo জুলাই যোদ্ধা নাসিরের সাহসী বার্তা: প্রধানমন্ত্রীর কাছে স্বাধীনভাবে সমালোচনার দাবি Logo শিক্ষার্থীকে মারধর: শক্তিশালী বিক্ষোভে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি | শাবিপ্রবি Logo জাতীয় ছাত্রশক্তি চন্দনাইশ ও সাতকানিয়া আংশিকের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনঃ নেতৃত্বে রাহাত, আনাস ও শাওয়াল Logo হরমুজ প্রণালী পাড়ি: ১১৫ দিনের অপেক্ষার পর ফিরছেন বাংলার জয়যাত্রার ১৭ নাবিক Logo বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম, কারণ জানুন Logo চার বছরে পঞ্চম প্রধানমন্ত্রী, বার্নহ্যাম কি বদলাবেন যুক্তরাজ্য? Logo ছবি তুলতে মসজিদে যাওয়া প্রসঙ্গে ইসলাম কী বলে
হরমুজ প্রণালীতে আটকা "বাংলার জয়যাত্রা"

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ!

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৫৯

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ!

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রণালীর উদ্দেশ্যে। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। জয়যাত্রা এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও জানা যায়, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়াও বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে “বাংলার জয়যাত্রা”। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

জনপ্রিয় সংবাদ

শিশুর লাশ উদ্ধার: আলমারিতে মরদেহ, গণপিটুনিতে নারী নিহত | চাঞ্চল্যকর ঘটনা

হরমুজ প্রণালীতে আটকা "বাংলার জয়যাত্রা"

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ!

Update Time : ০৬:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ!

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রণালীর উদ্দেশ্যে। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  রেণউইক যজ্ঞেশ্বরের শেয়ার এক মাসে ৭৮% উল্লম্ফন, বাড়ছে বিনিয়োগ ঝুঁকি

এ বিষয় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। জয়যাত্রা এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ইরান যুক্তরাষ্ট্র শান্তি প্রস্তাব মূল্যায়ন করছে: যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতি

আরও জানা যায়, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়াও বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  ইরানের জব্দ করা অর্থ ছাড়ে যুক্তরাষ্ট্র রাজি? তেহরানের দাবি