ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জর্ডান গার্মেন্টস চাকরি: সরকারি নিয়োগে দারুণ সুযোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি অনুমোদন Logo আলি খামেনির দাফন অনুষ্ঠানে যাচ্ছেন না নরেন্দ্র মোদি Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে আলিয়ার নতুন রেকর্ড, চমকে গেল বলিউড Logo দোষ কি গোলরক্ষকদের, নাকি বিশ্বকাপের নতুন বলের? Logo ফোয়েবি ব্রিজার্সের দারুণ প্রত্যাবর্তন, আসছে নতুন অ্যালবাম Logo লিওনেল মেসি স্পাইডার-ম্যান প্রচারণায়, পারিশ্রমিক শুনে চোখ কপালে! Logo ম্যাচের আগেই মেসিকে হারিয়ে দিলেন এক প্রেসিডেন্ট! কী বললেন তিনি? Logo সময় রায়না ঘিরে তুমুল বিতর্ক, নেটফ্লিক্সে দারুণ প্রত্যাবর্তন

শিল্পী সমিতির নির্বাচন, দুই প্যানেলে লড়ছেন যেসব প্রার্থী

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসিতে চলছে প্রস্তুতি। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আবারও সরগরম বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গন। আগামী ২০২৬-২৮ মেয়াদের নেতৃত্ব নির্ধারণে ভোটে মুখোমুখি হচ্ছে দুটি প্যানেল। তবে অতীতের মতো অভিযোগ-পাল্টা অভিযোগ বা উত্তপ্ত পরিবেশ এবার এখনো দেখা যায়নি। ফলে সংশ্লিষ্টদের আশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। শিল্পী ও ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আগামী শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখরা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু এবং বি. এইচ. নিশান।

একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইটার ও প্রযোজক আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন নূতন ও ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরমান-মুক্তি পরিষদের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)। এই প্যানেল অভিজ্ঞ ও নবীন শিল্পীদের সমন্বয়ে গঠিত হওয়ায় ভোটারদের মধ্যে তাদের নিয়েও আলোচনা রয়েছে।

অন্যদিকে শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের সহ-সভাপতি পদে রয়েছেন ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন।

শিবা সানু-জয় চৌধুরী পরিষদের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু এবং কাবিলা। দুই প্যানেলই ভোটারদের সমর্থন পেতে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, ভোটের লড়াই শেষে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব কার হাতে যায়।

জনপ্রিয় সংবাদ

জর্ডান গার্মেন্টস চাকরি: সরকারি নিয়োগে দারুণ সুযোগ

শিল্পী সমিতির নির্বাচন, দুই প্যানেলে লড়ছেন যেসব প্রার্থী

Update Time : ১০:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আবারও সরগরম বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গন। আগামী ২০২৬-২৮ মেয়াদের নেতৃত্ব নির্ধারণে ভোটে মুখোমুখি হচ্ছে দুটি প্যানেল। তবে অতীতের মতো অভিযোগ-পাল্টা অভিযোগ বা উত্তপ্ত পরিবেশ এবার এখনো দেখা যায়নি। ফলে সংশ্লিষ্টদের আশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। শিল্পী ও ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আগামী শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখরা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু এবং বি. এইচ. নিশান।

আরও পড়ুন  মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন? ফের আলোচনায় অভিযোগ

একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইটার ও প্রযোজক আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন নূতন ও ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন  লিওনেল মেসিকে নিয়ে নতুন উন্মাদনা, এআই ছবিতে মুগ্ধ ভক্তরা

আরমান-মুক্তি পরিষদের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)। এই প্যানেল অভিজ্ঞ ও নবীন শিল্পীদের সমন্বয়ে গঠিত হওয়ায় ভোটারদের মধ্যে তাদের নিয়েও আলোচনা রয়েছে।

অন্যদিকে শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের সহ-সভাপতি পদে রয়েছেন ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন।

আরও পড়ুন  সেরাকণ্ঠের মুগ্ধ এবার নির্বাহী ম্যাজিস্ট্রেট, চমকে দিলেন সবাইকে