ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বজ্রাঘাত: মর্মান্তিক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫৩০

টাঙ্গাইলের ভূঞাপুরে বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে বজ্রাঘাতে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। বুধবার (১ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় যমুনা নদীর তীরে নৌকায় রঙের কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) এবং জিন্নত আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা দুজন একটি নৌকায় আলকাতরা মাখানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি জানা গেছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই খোলা মাঠ, নদী বা নৌকায় কাজ করার সময় আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করা এবং বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে বজ্রাঘাত: মর্মান্তিক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

Update Time : ০২:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

টাঙ্গাইলে বজ্রাঘাতে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। বুধবার (১ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় যমুনা নদীর তীরে নৌকায় রঙের কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) এবং জিন্নত আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা দুজন একটি নৌকায় আলকাতরা মাখানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন  নেত্রকোনায় পৃথক দুই হত্যাকাণ্ড

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি জানা গেছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন  বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান