ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন ছাত্রদল নেতা জুয়েল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫০৭

অসুস্থ বড় ভাইয়ের চিকিৎসায় সহায়তা চেয়েছেন নূরে আলম সিদ্দিকী জুয়েল।ছবি: সংগৃহীত

ভাইয়ের চিকিৎসা নিয়ে কঠিন সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী জুয়েল। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে আসা এই নেতা এবার কোনো রাজনৈতিক দাবি নিয়ে নয়, বড় ভাই মো. মাসুদুর রহমানের জীবন বাঁচাতে সহায়তার আবেদন জানিয়েছেন।

প্রায় এক মাস ধরে জটিল কিডনি রোগে ভুগছেন মাসুদুর রহমান। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবার। বর্তমানে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হচ্ছে তাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।

ভাইয়ের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি এখন আর্থিক ও মানসিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি। নিয়মিত ডায়ালাইসিস, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় সামলানোও তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জুয়েল।

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন নূরে আলম সিদ্দিকী জুয়েল। রাজনৈতিক প্রতিকূলতার সময়ও সংগঠনের হয়ে মাঠে ছিলেন তিনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনেও ছাত্রদলের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। পরে সক্রিয় রাজনীতি থেকে সরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।

নিজের রাজনৈতিক জীবনে নানা ত্যাগের কথা উল্লেখ করলেও ব্যক্তিগত সুবিধার জন্য দলের কাছে কিছু চাননি বলে জানান জুয়েল। এবার পরিস্থিতি ভিন্ন। নিজের জন্য নয়, অসুস্থ বড় ভাইয়ের চিকিৎসার জন্য তিনি দল ও সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন। এ কারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

নূরে আলম সিদ্দিকী জুয়েল বলেন, দলের দুঃসময়ে তিনি সামর্থ্য অনুযায়ী পাশে ছিলেন। এখন তার পরিবারের কঠিন সময়ে দল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পাশে দাঁড়াবেন বলে আশা করছেন। একই সঙ্গে অসুস্থ ভাই মো. মাসুদুর রহমানের চিকিৎসার জন্য দেশবাসী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন ছাত্রদল নেতা জুয়েল

Update Time : ০৭:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ভাইয়ের চিকিৎসা নিয়ে কঠিন সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী জুয়েল। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে আসা এই নেতা এবার কোনো রাজনৈতিক দাবি নিয়ে নয়, বড় ভাই মো. মাসুদুর রহমানের জীবন বাঁচাতে সহায়তার আবেদন জানিয়েছেন।

প্রায় এক মাস ধরে জটিল কিডনি রোগে ভুগছেন মাসুদুর রহমান। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবার। বর্তমানে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হচ্ছে তাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন  নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

ভাইয়ের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি এখন আর্থিক ও মানসিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি। নিয়মিত ডায়ালাইসিস, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় সামলানোও তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জুয়েল।

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন নূরে আলম সিদ্দিকী জুয়েল। রাজনৈতিক প্রতিকূলতার সময়ও সংগঠনের হয়ে মাঠে ছিলেন তিনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনেও ছাত্রদলের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। পরে সক্রিয় রাজনীতি থেকে সরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।

আরও পড়ুন  অন্তঃসত্ত্বা শ্যালিকার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

নিজের রাজনৈতিক জীবনে নানা ত্যাগের কথা উল্লেখ করলেও ব্যক্তিগত সুবিধার জন্য দলের কাছে কিছু চাননি বলে জানান জুয়েল। এবার পরিস্থিতি ভিন্ন। নিজের জন্য নয়, অসুস্থ বড় ভাইয়ের চিকিৎসার জন্য তিনি দল ও সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন। এ কারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

নূরে আলম সিদ্দিকী জুয়েল বলেন, দলের দুঃসময়ে তিনি সামর্থ্য অনুযায়ী পাশে ছিলেন। এখন তার পরিবারের কঠিন সময়ে দল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পাশে দাঁড়াবেন বলে আশা করছেন। একই সঙ্গে অসুস্থ ভাই মো. মাসুদুর রহমানের চিকিৎসার জন্য দেশবাসী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

আরও পড়ুন  মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট আবেদন