ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক আইন ২০২৬: মৃত্যুদণ্ডের নতুন বিধান নিয়ে বিস্ময়কর ৭ প্রশ্ন Logo আইসক্রিম বাজার দ্রুত দ্বিগুণ: ৫ বছরে ৩৫০০ কোটি টাকার শিল্পে স্বাদের চমক Logo বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন ছবি শেয়ার করলেন পূজা চেরী Logo ফেসবুকে ঢুকতে পারছেন না? হঠাৎ মেটা বিভ্রাটে ভোগান্তি Logo রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়: বিশ্বকাপে ফিফার বিশাল সাফল্য Logo শিশুর সঞ্চয়ের অভ্যাস গড়ার সহজ ৭ কার্যকর উপায় Logo জাহিদ হাসানের বিশ্বকাপ ফাইনাল ভবিষ্যদ্বাণী: আর্জেন্টিনা ১-০ জিতবে নাকি ৫-৪? Logo চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর ত্রাণ সামগ্রী বিতরণ Logo অঙ্কুরিত আলু-পেঁয়াজ-রসুন খাওয়া নিরাপদ? জানুন সত্য Logo বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন ৭ সবজি, কমবে সংক্রমণের ঝুঁকি

মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট আবেদন

পহেলা বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার জনস্বার্থে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন)। রিটে উল্লেখ করা হয়েছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, সাংবিধানিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই রিটে সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। শিগগিরই বিষয়টি আদালতে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে।

রিট আবেদনে বলা হয়, মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির প্রাচীন অংশ নয়; বরং এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি উদ্যোগ, যা পরে পরিবর্তিত রূপে বর্তমান আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্রতীক ও উপস্থাপনা কিছু ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ফলে এটি সমাজে ধর্মীয় সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনার ঝুঁকি তৈরি করতে পারে।

আইনজীবী মাহমুদুল হাসান বলেন, এ আয়োজন ঘিরে জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই আদালতের কাছে শোভাযাত্রা আয়োজন, অনুমোদন ও প্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদক আইন ২০২৬: মৃত্যুদণ্ডের নতুন বিধান নিয়ে বিস্ময়কর ৭ প্রশ্ন

মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট আবেদন

Update Time : ০৭:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার জনস্বার্থে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন)। রিটে উল্লেখ করা হয়েছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, সাংবিধানিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই রিটে সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। শিগগিরই বিষয়টি আদালতে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন  চন্দনাইশে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প: বিনামূল্যে ছানি অপারেশনসহ চিকিৎসা পেলেন সহস্রাধিক মানুষ

রিট আবেদনে বলা হয়, মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির প্রাচীন অংশ নয়; বরং এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি উদ্যোগ, যা পরে পরিবর্তিত রূপে বর্তমান আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্রতীক ও উপস্থাপনা কিছু ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ফলে এটি সমাজে ধর্মীয় সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনার ঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন  রাবি কলা অনুষদে মেধাবীদের স্বীকৃতি, ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী