ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজে ইরানের নিয়ন্ত্রণ, অনুমতি ছাড়া জাহাজ পারাপারে নিষেধাজ্ঞা Logo মেডিকেল-ডেন্টালে ছাত্রদলের নতুন নেতৃত্ব, কমিটি ৩০ দিনে Logo পুরোনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন পূজা বেদী, ‘কেউ জানতে চাইলে গুগল করুক’ Logo বিজ্ঞানী থেকে মোদির একান্ত সচিব, কে এই নিধি তিওয়ারি? Logo বিহারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা Logo ১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি Logo সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা Logo মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ, চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত Logo ১৩ বছর পর জোড়া খুনের মামলার রায়, একজনের ফাঁসি Logo নিকুঞ্জে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত বিআরটিসি-সংলগ্ন সার্ভিস রোড

বিহারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

বিহারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা ছবি : সংগৃহীত

ভারতের বিহারে রাজ্য শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪) এর বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের বিচার দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাটনায় শিক্ষার্থীদের এক বৈঠকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নেতা দিলীপ জানিয়েছেন, আগামী ১৮ আগস্ট থেকে গার্দনিবাগে অনির্দিষ্টকালের আমরণ অনশন শুরু করবেন তারা।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ পরীক্ষা টিআরই-৪-এর বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তারা আন্দোলন করে আসছেন। শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই এ দাবিতে আন্দোলন চলছে বলে জানিয়েছেন তারা।

দিলীপ বলেন, ১৮ আগস্ট থেকে আমরণ অনশন শুরু হবে। পাঁচ দিনের মধ্যে সরকার তাদের দাবি মেনে না নিলে বিধানসভার দিকে মিছিল করবেন তারা। তবে গার্দনিবাগে অনশন কর্মসূচি চলমান থাকবে।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী জুলাই মাসে টিআরই-৪ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

দিলীপের দাবি, জুলাইয়ের আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন জুলাই এলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখন জুলাই পেরিয়ে যাওয়ার পর বলা হচ্ছে, সময় চলে গেছে।

শিক্ষার্থীরা বলছেন, আগস্টের অর্ধেক সময়ও পার হয়ে যাওয়ায় দাবি আদায়ে আন্দোলনে নামা ছাড়া তাদের আর কোনো পথ নেই।

সূত্র: এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ, অনুমতি ছাড়া জাহাজ পারাপারে নিষেধাজ্ঞা

বিহারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

Update Time : ১০:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ভারতের বিহারে রাজ্য শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪) এর বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের বিচার দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাটনায় শিক্ষার্থীদের এক বৈঠকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নেতা দিলীপ জানিয়েছেন, আগামী ১৮ আগস্ট থেকে গার্দনিবাগে অনির্দিষ্টকালের আমরণ অনশন শুরু করবেন তারা।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ নিহত, দুর্গম জঙ্গলে বিধ্বস্ত

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ পরীক্ষা টিআরই-৪-এর বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তারা আন্দোলন করে আসছেন। শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই এ দাবিতে আন্দোলন চলছে বলে জানিয়েছেন তারা।

দিলীপ বলেন, ১৮ আগস্ট থেকে আমরণ অনশন শুরু হবে। পাঁচ দিনের মধ্যে সরকার তাদের দাবি মেনে না নিলে বিধানসভার দিকে মিছিল করবেন তারা। তবে গার্দনিবাগে অনশন কর্মসূচি চলমান থাকবে।

আরও পড়ুন  বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী জুলাই মাসে টিআরই-৪ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

দিলীপের দাবি, জুলাইয়ের আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন জুলাই এলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখন জুলাই পেরিয়ে যাওয়ার পর বলা হচ্ছে, সময় চলে গেছে।

শিক্ষার্থীরা বলছেন, আগস্টের অর্ধেক সময়ও পার হয়ে যাওয়ায় দাবি আদায়ে আন্দোলনে নামা ছাড়া তাদের আর কোনো পথ নেই।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: খসড়ায় ঐকমত্যের ইঙ্গিত

সূত্র: এনডিটিভি