ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

ড্রোন হামলা - ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের জিজান অঞ্চলে শোধনাগারটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে হামলায় শোধনাগারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব সৌদি আরব লঙ্ঘন করায় এর জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সামিটের এলএনজি বন্ধ, বাড়ছে গ্যাস-বিদ্যুৎ সংকটের শঙ্কা

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

Update Time : ১০:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের জিজান অঞ্চলে শোধনাগারটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে হামলায় শোধনাগারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন  ইসরায়েলি হেফাজতে যৌন নির্যাতনের অভিযোগ