ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ, চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ - ছবি: সংগৃহীত

মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ, যোগসাজশ ও অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ বিষয়ে অফিস আদেশ জারি করেন।

বরখাস্ত হওয়া পাঁচ সদস্য হলেন এসআই আরিফ হোসাইন, এএসআই শহিদুল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।

ঘটনার সূত্রপাত গত ২৮ জুলাই। ওই দিন শাহরাস্তি উপজেলার আয়নাতলি বাজারে স্থানীয়রা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিজানুর রহমানকে আটক করেন। পরে তার মোবাইল ফোনে পুলিশের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনের তথ্য পাওয়ার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় পুলিশ সদস্যদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ও সম্পৃক্ততার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৩ আগস্ট এএসআই শহিদুল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়েছিল। পরে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদেরসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সামিটের এলএনজি বন্ধ, বাড়ছে গ্যাস-বিদ্যুৎ সংকটের শঙ্কা

মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ, চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত

Update Time : ১০:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ, যোগসাজশ ও অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ বিষয়ে অফিস আদেশ জারি করেন।

বরখাস্ত হওয়া পাঁচ সদস্য হলেন এসআই আরিফ হোসাইন, এএসআই শহিদুল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।

আরও পড়ুন  ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩

ঘটনার সূত্রপাত গত ২৮ জুলাই। ওই দিন শাহরাস্তি উপজেলার আয়নাতলি বাজারে স্থানীয়রা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিজানুর রহমানকে আটক করেন। পরে তার মোবাইল ফোনে পুলিশের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনের তথ্য পাওয়ার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় পুলিশ সদস্যদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ও সম্পৃক্ততার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশ।

আরও পড়ুন  কাইল্লা পলাশের মৃত্যু: রামপুরার শীর্ষ সন্ত্রাসীর অবসান ঘটল হাসপাতালে!

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৩ আগস্ট এএসআই শহিদুল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়েছিল। পরে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদেরসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  ভয়াবহ মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু