ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত Logo কৃতি শ্যাননের রাখিবন্ধনের বিজ্ঞাপনের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা রনৌত। Logo হার্ট অ্যাটাক এড়াতে কোলেস্টেরলের চেয়েও জরুরি যা Logo ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম প্যাট্রল দেখতেছি! Logo ‘মির্জাপুর’-এর জরিনা হয়ে কী ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল অনংশার? Logo একরামুল হত্যা মামলায় বদি ও তিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার Logo ফিরছে ‘কফি উইথ করণ ৯’দীপাবলিতে,কফি কাউচে একা সালমান খান! Logo ফ্যাশন-ব্যবসা থেকে আইনি লড়াই, ব্লেক লাইভলির অন্য গল্প Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা, বদলে গেছে রাখাইনের বাস্তবতা Logo বিশ্বাস, সন্দেহ আর প্রতারণার খেলায় দ্য ট্রেইটর্স ২ এখন বিতর্কের কেন্দ্রে।

চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫০৭

চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) এর একাংশ।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবীব নূরনবীর আগমন উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে ভগবান চৌধুরী হাট, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাগিচাহাট, পুরাতন গাছবাড়িয়া কলেজ গেইট, চন্দনাইশ সদর, উপজেলা পরিষদ, নয়াহাট, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া, আবদুল বারী হাট হয় চন্দনাইশ পৌর এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসায় গিয়ে শেষ হয়। এসময় গাড়িযোগে মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থী পতাকা বহণ করে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় যোগ দেন তারা। এতে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশ নেন।

চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান
চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, প্রিয় নবী করিম (স.) দুনিয়ায় আগমন করে ঈমানী আহ্বানে যেভাবে বিশ্বের সকল জাতিকে ও হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে। প্রিয় নবীজির (স.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মো. হোসাইন, মাদ্রাসার প্রধান সুলতানা ইয়াসমিন, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গণি, মাওলানা ইয়াছিন আরফাত মজিদি, মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন, মাওলানা রিফাত, হাফেজ মো. ইয়াছিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল কাদের, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ বেলাল উদ্দিন, শিক্ষক যথাক্রমে রাইভি, সাদিয়া, আয়েশা বেগম, শিবলি আক্তারসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকান নবী প্রেমিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবদুল মজিদ।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

Update Time : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবীব নূরনবীর আগমন উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে ভগবান চৌধুরী হাট, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাগিচাহাট, পুরাতন গাছবাড়িয়া কলেজ গেইট, চন্দনাইশ সদর, উপজেলা পরিষদ, নয়াহাট, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া, আবদুল বারী হাট হয় চন্দনাইশ পৌর এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসায় গিয়ে শেষ হয়। এসময় গাড়িযোগে মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থী পতাকা বহণ করে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় যোগ দেন তারা। এতে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশ নেন।

আরও পড়ুন  হরমুজ প্রণালী পাড়ি: ১১৫ দিনের অপেক্ষার পর ফিরছেন বাংলার জয়যাত্রার ১৭ নাবিক
চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান
চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, প্রিয় নবী করিম (স.) দুনিয়ায় আগমন করে ঈমানী আহ্বানে যেভাবে বিশ্বের সকল জাতিকে ও হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে। প্রিয় নবীজির (স.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মো. হোসাইন, মাদ্রাসার প্রধান সুলতানা ইয়াসমিন, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গণি, মাওলানা ইয়াছিন আরফাত মজিদি, মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন, মাওলানা রিফাত, হাফেজ মো. ইয়াছিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল কাদের, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ বেলাল উদ্দিন, শিক্ষক যথাক্রমে রাইভি, সাদিয়া, আয়েশা বেগম, শিবলি আক্তারসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকান নবী প্রেমিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  তৃতীয় টার্মিনাল চালুতে ধাপে ধাপে এগোচ্ছে পরিকল্পনা, জানাল বেবিচক