চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছিলছিলায়ে আলীয়া কাদেরিয়া চিশতিয়া আবুল উলাইয়া জাহাঁগীরিয়া সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর সাহেব তৃতীয় শাহ্ জাহাঁগীর রুহুল আরেফিন ছৈয়দ মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান শাহ্ জাহাঁগীর (কু) এর ৫০ তম ও পীর সাহেব চতুর্থ হযরত শাহ্ জাহাঁগীর নূরুল আরেফিন শেখ ছৈয়দ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়া (কু) এর দ্বিতীয় বার্ষিক ওরশ শরীফ তিনদিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
১৪, ১৫ ও ১৬ আগস্ট তিনদিন ব্যাপি বার্ষিক ওরশ শরীফ মির্জাখীল দরবার শরীফ মাঠে সকাল থেকে রাত পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস আলেমদের সমন্বয়ে পবিত্র খতমে কোরানখানি, তকরির, মিলাদ-কেয়াম ও দোয়া মাহফিল, ছেমা মাহফিল, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র দাঁড়ি মোবারক জিয়ারত, স্মারক আলোচনা সভা, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ করার মাধ্যমে শেষ হয়। এছাড়াও দরবার শরীফের দায়রা ঘর ও মুসাফিরখানা ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।

এতে সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন
দরবারে বর্তমান গদিনসীন ৫ম শাহ্ জাহাঁগীর হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহ্ (কু)।
বার্ষিক ওরশ শরীফে স্মারক আলোচনা সভা দরবারে শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জর্জিছুর রহমান বায়েজিদ শাহ্ (ম.জি.আ) ও শাহজাদা ছৈয়দ মুহাম্মদ ছিবগাতুর রহমান মারুফ শাহ্ (ম.জি.আ) এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ ওরফে আহসান সাইয়েদ।
বক্তব্য রাখেন ভারতের মধ্যমপ্রদেশ থেকে আগত নুরুল আরেফিন এর খলিফাপীর হযরত সূফী ছৈয়দ নজর আলী শাহ্ কালন্দরি জাহাঙ্গীর (ম.জি.আ), ভারতের মধ্যমপ্রদেশ থেকে আগত মাওলানা মোহাম্মদ মুজাফফর খান (ম.জি.আ), জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী (ম.জি.আ), শাহজাদা মাওলানা মুহাম্মদ হাসান আলী, মাওলানা আব্দুর রহমান পাটোয়ারী পটুয়াখালী,
মাওলানা সিরাজুল ইসলাম, কাজী সেলিম চিশতী, মোঃ আলমগীর, মোঃ শহিদুর রহমান, জাহাঙ্গীর আলম সহ দেশ বিদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, সুফিবাদী গবেষক, ইসলামী বুদ্ধিজীবী, ওলামা-এ-কেরামগণ, সুফি, গবেষক, আশেকানে ভক্ত, মুরিদানগণ আরও উপস্থিত ছিলেন।


























