চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম এর দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে ১৩ অক্টোবর রাত ১০টা থেকে ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সিআর-৪২৪/২৫ (বিদ্যুৎ আইন) মামলার আসামি আরমান বেগ (পূর্ব মাদারবাড়ি), সিআর-৩৭৪/২৫ (এনআই অ্যাক্ট) মামলার আসামি শম্ভু দাশ (মধ্যম হারলা, চন্দনাইশ পৌরসভা) এবং মোবাইল কোর্ট মামলা নং-১৪৫/২৬ এর সাজাপ্রাপ্ত আসামি মো. শাহজাহান (৫০), হারলা, চন্দনাইশ পৌরসভা।

জানা যায়, মোবাইল কোর্ট মামলা নং-১৪৫/২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ছিলেন মো. শাহজাহান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত তিনজনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”