ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

উত্তরায় খোদ আবাসিক ভবনেই মাদকের ল্যাব: তিন চীনা নাগরিক গ্রেপ্তার, ৬ হাজার কেজি মাদক জব্দ

রাজধানীর উত্তরায় উদ্ধারকৃত মাদকের ল্যাব ও জব্দকৃত কিটামিন।

 রাজধানীর উত্তরায় একটি আবাসিক বাসায় ভয়ংকর মাদক তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিশেষ অভিযানে এই ল্যাবের সন্ধান মেলে। অভিযানে কোকেনের মতো দেখতে পাউডার জাতীয় মাদক তৈরির সময় হাতে-নাতে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃতরা উত্তরার ওই বাসায় ল্যাব স্থাপন করে অত্যন্ত গোপনীয়তার সাথে মাদক তৈরি করে আসছিল। এই ল্যাবে তৈরি করা মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি বিদেশেও পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযান চলাকালে ওই ল্যাব থেকে প্রায় ৬ হাজার ৩০০ কেজি ‘কিটামিন’ উদ্ধার করা হয়েছে, যা দিয়ে উচ্চমাত্রার মাদক তৈরি করা হতো। ডিএনসি কর্মকর্তারা জানান, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্র এই ব্যবসার সাথে জড়িত। গ্রেপ্তারকৃত চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে স্থানীয় আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান

উত্তরায় খোদ আবাসিক ভবনেই মাদকের ল্যাব: তিন চীনা নাগরিক গ্রেপ্তার, ৬ হাজার কেজি মাদক জব্দ

Update Time : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

 রাজধানীর উত্তরায় একটি আবাসিক বাসায় ভয়ংকর মাদক তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিশেষ অভিযানে এই ল্যাবের সন্ধান মেলে। অভিযানে কোকেনের মতো দেখতে পাউডার জাতীয় মাদক তৈরির সময় হাতে-নাতে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃতরা উত্তরার ওই বাসায় ল্যাব স্থাপন করে অত্যন্ত গোপনীয়তার সাথে মাদক তৈরি করে আসছিল। এই ল্যাবে তৈরি করা মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি বিদেশেও পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরও পড়ুন  সাংবাদিক ও ডাকসু নেতাদের হামলায় এইচআরএসএসের তীব্র নিন্দা

অভিযান চলাকালে ওই ল্যাব থেকে প্রায় ৬ হাজার ৩০০ কেজি ‘কিটামিন’ উদ্ধার করা হয়েছে, যা দিয়ে উচ্চমাত্রার মাদক তৈরি করা হতো। ডিএনসি কর্মকর্তারা জানান, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্র এই ব্যবসার সাথে জড়িত। গ্রেপ্তারকৃত চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে স্থানীয় আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়