ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাসের ভাড়া বাড়ছে, সন্ধ্যায় বিআরটিএর বৈঠক Logo পুকুরে ডুবে মৃত্যু: ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনের Logo তাপপ্রবাহ: ঢাকাসহ ১৮ জেলায় গরম, কাল স্বস্তির আভাস Logo সেপ্টেম্বরে রেমিট্যান্সে নতুন তথ্য, ১৯ দিনে ১৮৭ কোটি ডলার Logo চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত Logo মিঠুনের রহস্যময় স্ট্যাটাস, ‘চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের অভাব’ Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন প্রতিমন্ত্রী অমিত Logo শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টির শীর্ষে ফিরল ইংল্যান্ড Logo ৪৫ দিনের ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন প্রিয়ন্তী, বিদায়ে আবেগঘন পোস্ট Logo পানির নিচে রাশমিকার ধুন্ধুমার অ্যাকশন, ‘মাইসা’র টিজারে নতুন চমক

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টির শীর্ষে ফিরল ইংল্যান্ড

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আবারও র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পর ভারতকে টপকে এক নম্বর অবস্থান দখল করেছে হ্যারি ব্রুকের দল।

সর্বশেষ হালনাগাদে ইংল্যান্ড ও ভারতের রেটিং পয়েন্ট সমান, দুদলেরই রেটিং ২৬৯। তবে ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় শীর্ষস্থান এখন ইংল্যান্ডের দখলে। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭ হাজার ২০১, আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১ হাজার ২১।

চলতি বছরে এটি দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে এক নম্বরে উঠেছিল তারা। তবে সেই অবস্থান বেশিদিন ধরে রাখতে পারেনি। একই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করে ভারত। এবার শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে আবারও সবার ওপরে উঠে এসেছে ইংল্যান্ড।

হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টির মধ্যে ২৩টিতেই জয় পেয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে এটি ইংল্যান্ডের টানা ১৫তম জয়।

অন্যদিকে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের শুরুটা সুখকর হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে হারার পর ইংল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত।

সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ইংল্যান্ড ও ভারতের পর রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে আট নম্বরে।

সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের আত্মবিশ্বাসও বেড়েছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলতে সক্ষম হয়েছে তারা। আগামী সিরিজগুলোতেও এই ছন্দ ধরে রাখতে পারলে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার সুযোগ থাকবে ইংল্যান্ডের সামনে।

জনপ্রিয় সংবাদ

বাসের ভাড়া বাড়ছে, সন্ধ্যায় বিআরটিএর বৈঠক

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টির শীর্ষে ফিরল ইংল্যান্ড

Update Time : ০৫:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আবারও র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পর ভারতকে টপকে এক নম্বর অবস্থান দখল করেছে হ্যারি ব্রুকের দল।

সর্বশেষ হালনাগাদে ইংল্যান্ড ও ভারতের রেটিং পয়েন্ট সমান, দুদলেরই রেটিং ২৬৯। তবে ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় শীর্ষস্থান এখন ইংল্যান্ডের দখলে। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭ হাজার ২০১, আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১ হাজার ২১।

আরও পড়ুন  আর্জেন্টিনা ম্যাচে রেফারি বিতর্ক, ফিফার কাছে মিশরের অভিযোগ

চলতি বছরে এটি দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে এক নম্বরে উঠেছিল তারা। তবে সেই অবস্থান বেশিদিন ধরে রাখতে পারেনি। একই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করে ভারত। এবার শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে আবারও সবার ওপরে উঠে এসেছে ইংল্যান্ড।

হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টির মধ্যে ২৩টিতেই জয় পেয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে এটি ইংল্যান্ডের টানা ১৫তম জয়।

আরও পড়ুন  সুপার কাপ জিতে এনরিকে গড়লেন অনন্য ইতিহাস

অন্যদিকে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের শুরুটা সুখকর হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে হারার পর ইংল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত।

সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ইংল্যান্ড ও ভারতের পর রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে আট নম্বরে।

সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের আত্মবিশ্বাসও বেড়েছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলতে সক্ষম হয়েছে তারা। আগামী সিরিজগুলোতেও এই ছন্দ ধরে রাখতে পারলে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার সুযোগ থাকবে ইংল্যান্ডের সামনে।

আরও পড়ুন  পাকিস্তান দলের পরিবর্তন নিয়ে নিজের মতামত জানিয়েছেন শোয়েব আখতার