ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরের মাটি নাকি উর্বর বাগান-মানুষের আমল কেমন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০২

মানুষের আমল কখনো পাথরের মাটির মতো অনুর্বর, আবার কখনো উর্বর বাগানের মতো কল্যাণময়-আপনার আমল কোনটির মতো?

কোরআনে মানুষের চিন্তা ও উপলব্ধির জন্য প্রকৃতির নানা বিষয়কে উপমা হিসেবে তুলে ধরা হয়েছে। দান, আমল, নিয়ত ও মানুষের চরিত্র বোঝাতে এসব উপমার মাধ্যমে গভীর শিক্ষা দেওয়া হয়েছে। এসব আয়াত নিয়ে চিন্তা করলে একজন মানুষ নিজের আমল ও নিয়ত সম্পর্কে সচেতন হতে পারেন। বিশেষ করে লোক দেখানো দান ও নিষ্ঠাপূর্ণ দানের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।আল্লাহ তাআলা সূরা বাকারার ২৬৪ নম্বর আয়াতে লোক দেখানো দানের একটি চমৎকার উপমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি দান করে পরে খোঁটা দেয় বা মানুষকে কষ্ট দেয়, তার দান এমন মসৃণ পাথরের মতো, যার ওপর সামান্য মাটি জমে আছে। প্রবল বৃষ্টি এলে সেই মাটি ধুয়ে যায় এবং পাথরটি আবার প্রকাশিত হয়।

বাস্তব জীবনেও এমন মানুষ দেখা যায়, যারা দান করার পর বারবার সেই দানের কথা অন্যদের কাছে বলে বেড়ান। কখনো দানগ্রহীতাকে কষ্ট দিয়ে নিজের উপকারের কথা মনে করিয়ে দেন। বাহ্যিকভাবে এটি দান মনে হলেও আল্লাহর কাছে এর প্রকৃত মূল্য নষ্ট হয়ে যেতে পারে।এর বিপরীতে সূরা বাকারার ২৬৫ নম্বর আয়াতে নিষ্ঠাপূর্ণ দানের উদাহরণ দেওয়া হয়েছে একটি উর্বর বাগানের মাধ্যমে। এমন বাগানে প্রচুর বৃষ্টি হলে দ্বিগুণ ফলন হয়। আবার প্রচুর বৃষ্টি না হলেও অল্প বৃষ্টিই তার জন্য যথেষ্ট হয়ে যায়।

এই দৃষ্টান্তর মাধ্যমে বোঝানো হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা দান কখনোই বৃথা যায় না। দান যদি আন্তরিকতা ও সঠিক নিয়তে করা হয়, তাহলে তা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। বেশি দান যেমন বড় প্রতিদানের কারণ হতে পারে, তেমনি অল্প দানও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।কোরআনের এই শিক্ষা শুধু দানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। মানুষের সব ধরনের আমলের ক্ষেত্রেই নিয়ত ও উদ্দেশ্যের গুরুত্ব রয়েছে। তাই কোনো ভালো কাজ করার আগে নিজের উদ্দেশ্য কতটা সঠিক এবং তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে কি না, সেটিও ভেবে দেখা প্রয়োজন।সূরা রাদের ৪ নম্বর আয়াতে মানুষের বৈচিত্র্য বোঝাতেও প্রকৃতির উপমা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একই পানি দিয়ে সেচ দেওয়া হলেও বিভিন্ন জমি ও গাছের ফলের স্বাদ ও বৈশিষ্ট্য এক হয় না।

মানুষের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা একই রকম। একই পরিবার, সমাজ কিংবা পরিবেশে বেড়ে ওঠা মানুষের চরিত্র ও চিন্তাভাবনা এক নয়। কেউ সত্য ও সততার পথে এগিয়ে যায়, আবার কেউ অন্যায় ও অসততার পথ বেছে নেয়।একই পরিস্থিতিতে পড়েও মানুষের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। কেউ বিপদে ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করেন, আবার কেউ হতাশ হয়ে ভুল পথে চলে যেতে পারেন। তাই মানুষের প্রকৃত পরিচয় শুধু তার বাহ্যিক অবস্থায় নয়, বরং তার চরিত্র, নিয়ত ও আমলের মধ্যেও প্রকাশ পায়।

অন্যদিকে সূরা ইব্রাহিমের ১৮ নম্বর আয়াতে কাফেরদের আমলের একটি ভিন্ন দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। সেখানে তাদের আমলকে ঝড়ের দিনে উড়ে যাওয়া ছাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রবল বাতাস যেমন ছাইকে চারদিকে ছড়িয়ে দেয়, তেমনি ইমানহীন আমলও শেষ পর্যন্ত কোনো উপকারে আসে না।এই দৃষ্টান্তর মাধ্যমে বোঝানো হয়েছে, আমলের মূল ভিত্তি হলো ইমান। শুধু বাহ্যিকভাবে ভালো কাজ করলেই যথেষ্ট নয়; সেই কাজের সঙ্গে সঠিক বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকা জরুরি। তাই কোরআনের এসব উপমা মানুষকে নিজের আমল, নিয়ত ও চরিত্র নিয়ে গভীরভাবে চিন্তা করার শিক্ষা দেয়।

মওলবি আশরাফ, আলেম, লেখক ও অনুবাদক

জনপ্রিয় সংবাদ

পাথরের মাটি নাকি উর্বর বাগান-মানুষের আমল কেমন

Update Time : ০৫:০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কোরআনে মানুষের চিন্তা ও উপলব্ধির জন্য প্রকৃতির নানা বিষয়কে উপমা হিসেবে তুলে ধরা হয়েছে। দান, আমল, নিয়ত ও মানুষের চরিত্র বোঝাতে এসব উপমার মাধ্যমে গভীর শিক্ষা দেওয়া হয়েছে। এসব আয়াত নিয়ে চিন্তা করলে একজন মানুষ নিজের আমল ও নিয়ত সম্পর্কে সচেতন হতে পারেন। বিশেষ করে লোক দেখানো দান ও নিষ্ঠাপূর্ণ দানের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।আল্লাহ তাআলা সূরা বাকারার ২৬৪ নম্বর আয়াতে লোক দেখানো দানের একটি চমৎকার উপমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি দান করে পরে খোঁটা দেয় বা মানুষকে কষ্ট দেয়, তার দান এমন মসৃণ পাথরের মতো, যার ওপর সামান্য মাটি জমে আছে। প্রবল বৃষ্টি এলে সেই মাটি ধুয়ে যায় এবং পাথরটি আবার প্রকাশিত হয়।

বাস্তব জীবনেও এমন মানুষ দেখা যায়, যারা দান করার পর বারবার সেই দানের কথা অন্যদের কাছে বলে বেড়ান। কখনো দানগ্রহীতাকে কষ্ট দিয়ে নিজের উপকারের কথা মনে করিয়ে দেন। বাহ্যিকভাবে এটি দান মনে হলেও আল্লাহর কাছে এর প্রকৃত মূল্য নষ্ট হয়ে যেতে পারে।এর বিপরীতে সূরা বাকারার ২৬৫ নম্বর আয়াতে নিষ্ঠাপূর্ণ দানের উদাহরণ দেওয়া হয়েছে একটি উর্বর বাগানের মাধ্যমে। এমন বাগানে প্রচুর বৃষ্টি হলে দ্বিগুণ ফলন হয়। আবার প্রচুর বৃষ্টি না হলেও অল্প বৃষ্টিই তার জন্য যথেষ্ট হয়ে যায়।

আরও পড়ুন  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

এই দৃষ্টান্তর মাধ্যমে বোঝানো হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা দান কখনোই বৃথা যায় না। দান যদি আন্তরিকতা ও সঠিক নিয়তে করা হয়, তাহলে তা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। বেশি দান যেমন বড় প্রতিদানের কারণ হতে পারে, তেমনি অল্প দানও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।কোরআনের এই শিক্ষা শুধু দানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। মানুষের সব ধরনের আমলের ক্ষেত্রেই নিয়ত ও উদ্দেশ্যের গুরুত্ব রয়েছে। তাই কোনো ভালো কাজ করার আগে নিজের উদ্দেশ্য কতটা সঠিক এবং তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে কি না, সেটিও ভেবে দেখা প্রয়োজন।সূরা রাদের ৪ নম্বর আয়াতে মানুষের বৈচিত্র্য বোঝাতেও প্রকৃতির উপমা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একই পানি দিয়ে সেচ দেওয়া হলেও বিভিন্ন জমি ও গাছের ফলের স্বাদ ও বৈশিষ্ট্য এক হয় না।

আরও পড়ুন  গবেষক মারজানা আক্তার এশিয়ান সায়েন্টিস্ট ১০০ তালিকায় স্থান পেয়েছেন।

মানুষের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা একই রকম। একই পরিবার, সমাজ কিংবা পরিবেশে বেড়ে ওঠা মানুষের চরিত্র ও চিন্তাভাবনা এক নয়। কেউ সত্য ও সততার পথে এগিয়ে যায়, আবার কেউ অন্যায় ও অসততার পথ বেছে নেয়।একই পরিস্থিতিতে পড়েও মানুষের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। কেউ বিপদে ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করেন, আবার কেউ হতাশ হয়ে ভুল পথে চলে যেতে পারেন। তাই মানুষের প্রকৃত পরিচয় শুধু তার বাহ্যিক অবস্থায় নয়, বরং তার চরিত্র, নিয়ত ও আমলের মধ্যেও প্রকাশ পায়।

আরও পড়ুন  হবিগঞ্জে কবরস্থানের রাস্তা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ২