ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার Logo মেসির সম্মানে ১০ মিনিটে থামবে আর্জেন্টিনার ম্যাচ Logo পোশাক কারখানা বন্ধের সংখ্যা তিন বছরে ৪০০ ছাড়িয়েছে: বাণিজ্যমন্ত্রী Logo নেপাল বন্যায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে বড় বাধার মুখে পড়েছে জাতিসংঘ Logo সংসদে মির্জা আব্বাসের আবেগঘন বক্তব্য Logo নতুন ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে কথা বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল Logo বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ইস্টার্ন রিফাইনারি প্রকল্পের চুক্তি Logo চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১১ জন গ্রেপ্তার, উদ্ধার চুরির মামলার আলামত Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয়

হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ঢাকা বিভাগে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৪৫

হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দুই শিশুর মৃত্যু সরাসরি হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। এছাড়া নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। নতুন শনাক্ত রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০টি শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু।

জনপ্রিয় সংবাদ

নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ঢাকা বিভাগে

Update Time : ০৫:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দুই শিশুর মৃত্যু সরাসরি হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। এছাড়া নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

আরও পড়ুন  এখনো হচ্ছে হাম, প্রতিরোধে করণীয়

গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। নতুন শনাক্ত রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০টি শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু।

আরও পড়ুন  হটস্পট ৩০ উপজেলায় হামের সংক্রমণ কমেছে দ্রুত