ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুগলের জেমিনি নিয়ে নতুন উদ্বেগ, পরীক্ষার সময় ঢুকে পড়ল আসল সিস্টেমে Logo সফল মানুষের সকালের নাশতায় কী থাকে, জানুন তাদের পছন্দ Logo অপ্রতিম হত্যা যেভাবে ঘটেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে বের হলো বিস্তারিত Logo বিশ্ব একাদশের বিপক্ষে ভারত, শতবর্ষে বড় ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের Logo শীতলপাটি দিয়ে স্যান্ডেল বানিয়ে চমক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান Logo আজমুল হত্যায় বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা Logo বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ Logo অপ্রতিমের দাফন সম্পন্ন, বিচার দাবি স্বজনদের Logo ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়েছিল

বিশ্ব একাদশের বিপক্ষে ভারত, শতবর্ষে বড় ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭

শতবর্ষ উদযাপনে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত একাদশের ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের শতবর্ষ উদযাপনকে ঘিরে বড় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ভারত একাদশের বিপক্ষে রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশকে নিয়ে একটি ম্যাচ আয়োজন করা হতে পারে।

শুক্রবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেওয়া বিবৃতিতে বোর্ড জানায়, ২০২৮ সালে শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া শুরু করেছে সাধারণ পরিষদ। এই আয়োজন ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালজুড়ে চলার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় ক্রিকেটের শতবর্ষ পূর্তি উপলক্ষে উদযাপন কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে কাজ করতে একটি কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। সভায় আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে বিশ্ব একাদশের বিপক্ষে ভারতের একটি ম্যাচ আয়োজনের বিষয়টিও রয়েছে বলে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে বিশ্ব একাদশ বনাম ভারত একাদশ ম্যাচের পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ম্যাচটি কবে, কোথায় এবং কোন ফরম্যাটে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। শতবর্ষ উদযাপনের পূর্ণাঙ্গ পরিকল্পনাও এখনও স্পষ্ট নয়।

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব একাদশের হয়ে এখন পর্যন্ত মোট নয়টি ম্যাচ খেলা হয়েছে। ২০০৫ সালের জানুয়ারিতে এশিয়া একাদশের বিপক্ষে একটি ওয়ানডে দিয়ে তাদের যাত্রা শুরু হয়। একই বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিল বিশ্ব একাদশ।

এরপর ২০১৭ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয় বিশ্ব একাদশ। পরের বছর মে মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা।

তবে ভারতীয় দলের বিপক্ষে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি আইসিসি বিশ্ব একাদশ। ফলে বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এমন ম্যাচ আয়োজন করা হলে সেটি দুই দলের প্রথম আন্তর্জাতিক মুখোমুখি হওয়ার একটি বিশেষ উপলক্ষ হতে পারে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও সময় লাগবে।

জনপ্রিয় সংবাদ

গুগলের জেমিনি নিয়ে নতুন উদ্বেগ, পরীক্ষার সময় ঢুকে পড়ল আসল সিস্টেমে

বিশ্ব একাদশের বিপক্ষে ভারত, শতবর্ষে বড় ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের

Update Time : ০৪:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় ক্রিকেট বোর্ডের শতবর্ষ উদযাপনকে ঘিরে বড় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ভারত একাদশের বিপক্ষে রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশকে নিয়ে একটি ম্যাচ আয়োজন করা হতে পারে।

শুক্রবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেওয়া বিবৃতিতে বোর্ড জানায়, ২০২৮ সালে শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া শুরু করেছে সাধারণ পরিষদ। এই আয়োজন ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালজুড়ে চলার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  ছেলে থেকে মেয়ে, এবার ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান অনয়া

ভারতীয় ক্রিকেটের শতবর্ষ পূর্তি উপলক্ষে উদযাপন কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে কাজ করতে একটি কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। সভায় আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে বিশ্ব একাদশের বিপক্ষে ভারতের একটি ম্যাচ আয়োজনের বিষয়টিও রয়েছে বলে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে বিশ্ব একাদশ বনাম ভারত একাদশ ম্যাচের পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ম্যাচটি কবে, কোথায় এবং কোন ফরম্যাটে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। শতবর্ষ উদযাপনের পূর্ণাঙ্গ পরিকল্পনাও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন  রুবেলকে বিদায়ী সম্মাননা দিল বিসিবি ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব একাদশের হয়ে এখন পর্যন্ত মোট নয়টি ম্যাচ খেলা হয়েছে। ২০০৫ সালের জানুয়ারিতে এশিয়া একাদশের বিপক্ষে একটি ওয়ানডে দিয়ে তাদের যাত্রা শুরু হয়। একই বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিল বিশ্ব একাদশ।

এরপর ২০১৭ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয় বিশ্ব একাদশ। পরের বছর মে মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা।

আরও পড়ুন  ব্রেন্ডন ম্যাককালাম বরখাস্ত: ইংল্যান্ড টেস্ট কোচে বড় পরিবর্তন