ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি হাবিবুল গনি শপথ নিলেন, আপিল বিভাগে নতুন দায়িত্ব

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫০৯

আপিল বিভাগের বিচারপতি হিসেবে নতুন দায়িত্ব শুরু করলেন হাবিবুল গনি। ছবি: সংগৃহীত

বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, শপথ গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন বিচারপতি হাবিবুল গনি। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

দীর্ঘ আইনজীবী জীবনের পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি হাবিবুল গনি। এরপর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিচারিক জীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক আইন ও বিচারবিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন। পেশাগত ও প্রাতিষ্ঠানিক সফরে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আপিল বিভাগে তার নতুন দায়িত্ব বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিচারপতি হাবিবুল গনি শপথ নিলেন, আপিল বিভাগে নতুন দায়িত্ব

Update Time : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন  সরোয়ারের প্রার্থিতা মামলা: ২৭ জুলাই শুনানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, শপথ গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন বিচারপতি হাবিবুল গনি। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

আরও পড়ুন  শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনসহ ১২ প্রতিষ্ঠানে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

দীর্ঘ আইনজীবী জীবনের পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি হাবিবুল গনি। এরপর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিচারিক জীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক আইন ও বিচারবিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন। পেশাগত ও প্রাতিষ্ঠানিক সফরে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আপিল বিভাগে তার নতুন দায়িত্ব বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন  ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ টোটালি পলিটিক্যাল স্টান্টবাজি : ব্যারিস্টার বাদল