ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি শাহিনের মতবিনিময়

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫১৩

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কালিগঞ্জ থানার নবাগত ওসি শেখ শাহিনুর রহমান। | ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট-২৬) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা’র নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব, আমি যতদিন কালিগঞ্জে আছি ততোদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।তিনি আরও বলেন, আমি ১৫ বছর ধরে পুলিশের চাকরি করছি। কিন্তু কালিগঞ্জে এসে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য আমার দরজা চব্বিশ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো সমস্যায় থানায় আসবেন, আমি পুলিশি সেবার মাধ্যমে যথাযথ সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।

ওসি আরো বলেন, আমি বেশি কিছু বলতে চাই না। বৃক্ষ, তোমার নাম কী? যার ফলে পরিচয়’ কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই।মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে আমার একার পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও সন্ত্রাসমুক্ত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত সাংবাদিকরা কালিগঞ্জ উপজেলা এলাকায় সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন , তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সিনিঃ সদস্য শেখ লুৎফুর রহমান, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সদস্য ইশারাত আলী।

এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদ ইসলাম তরুণ, সিনিঃ সদস্য জিএম শামসুর রহমান, শেখ আব্দুল করিম মামুন হাসান, টিএম আব্দুল জব্বার, হাফেজ আব্দুল গফুর, খাঁন আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন মোড়ল, শেখ আতিকুর রহমান, মোঃ ফজলুল হক, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, আবুল কালাম বিন আকবর, শেখ সোলায়মান মামুন, আব্দুল হামিদ সাংবাদিকবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি শাহিনের মতবিনিময়

Update Time : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট-২৬) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা’র নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব, আমি যতদিন কালিগঞ্জে আছি ততোদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।তিনি আরও বলেন, আমি ১৫ বছর ধরে পুলিশের চাকরি করছি। কিন্তু কালিগঞ্জে এসে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য আমার দরজা চব্বিশ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো সমস্যায় থানায় আসবেন, আমি পুলিশি সেবার মাধ্যমে যথাযথ সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।

আরও পড়ুন  সকালের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ওসি আরো বলেন, আমি বেশি কিছু বলতে চাই না। বৃক্ষ, তোমার নাম কী? যার ফলে পরিচয়’ কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই।মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে আমার একার পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও সন্ত্রাসমুক্ত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন  গ্রাম পুলিশের চুল কাটা নিয়ে ফরিদপুরে তোলপাড় ও আইনি ব্যবস্থার নির্দেশ

সভায় উপস্থিত সাংবাদিকরা কালিগঞ্জ উপজেলা এলাকায় সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন , তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সিনিঃ সদস্য শেখ লুৎফুর রহমান, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সদস্য ইশারাত আলী।

আরও পড়ুন  ৪১৯ যাত্রী নিয়ে মধ্যরাতে ঢাকাছাড়বে প্রথম হজ ফ্লাইট