ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫১৫

স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। | ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক ও সমন্বিত করতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফলভাবে পাইলট বাস্তবায়নের পর ধাপে ধাপে পুরো দেশে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনায় প্রস্তাবিত প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর সম্ভাব্য ব্যবহার নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রাথমিক পর্যায়ে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, পরিচালন ব্যয় এবং বাস্তবায়নের বাস্তবতা যাচাই করা হবে। পাইলট প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা ও ফলাফল বিশ্লেষণের পর প্রয়োজন অনুযায়ী প্ল্যাটফর্মটির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী, ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুবিধা নিতে পারেন। চিকিৎসাসেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণের ব্যবস্থাও থাকতে হবে।

রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে সহজে পৌঁছানোর ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই তথ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্ল্যাটফর্মটি যেন একই সঙ্গে সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনার উপযোগী হয়।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক নিয়ে একটি উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন। এতে সম্ভাব্য কাঠামো, পরিচালনা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবায় প্রযুক্তিটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সভায় পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়নের পর পরবর্তী ধাপে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রোগীর তথ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রদানে সমন্বয় বাড়ানোর পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যসেবার পরিধিও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

Update Time : ১০:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক ও সমন্বিত করতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফলভাবে পাইলট বাস্তবায়নের পর ধাপে ধাপে পুরো দেশে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনায় প্রস্তাবিত প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর সম্ভাব্য ব্যবহার নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুন  ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাথমিক পর্যায়ে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, পরিচালন ব্যয় এবং বাস্তবায়নের বাস্তবতা যাচাই করা হবে। পাইলট প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা ও ফলাফল বিশ্লেষণের পর প্রয়োজন অনুযায়ী প্ল্যাটফর্মটির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী, ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুবিধা নিতে পারেন। চিকিৎসাসেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণের ব্যবস্থাও থাকতে হবে।

আরও পড়ুন  ২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে সহজে পৌঁছানোর ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই তথ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্ল্যাটফর্মটি যেন একই সঙ্গে সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনার উপযোগী হয়।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক নিয়ে একটি উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন। এতে সম্ভাব্য কাঠামো, পরিচালনা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবায় প্রযুক্তিটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সভায় পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়নের পর পরবর্তী ধাপে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন  বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী