ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্যাক্টে বাংলাদেশের সংযুক্তি নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫১৩

মক্কা প্যাক্টে বাংলাদেশের সংযুক্তি নিয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের সংযুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সদস্য রাষ্ট্রগুলো চাইলে বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মক্কা প্যাক্ট নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশ এই উদ্যোগে যুক্ত হলে দেশ কীভাবে উপকৃত হতে পারে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে। তবে এখনো বাংলাদেশের যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশকে মক্কা প্যাক্টে যুক্ত করার বিষয়টি এর সদস্য রাষ্ট্র সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা চাইলে বাংলাদেশ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারবে। অর্থাৎ বাংলাদেশের সম্ভাব্য সংযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর মতামতই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মক্কা প্যাক্টের পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত হলে বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য তা উপকারী হতে পারে। এ উদ্যোগ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও সংসদে মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে বাংলাদেশের সংযুক্তি নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৭:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মক্কা প্যাক্টে বাংলাদেশের সংযুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সদস্য রাষ্ট্রগুলো চাইলে বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মক্কা প্যাক্ট নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশ এই উদ্যোগে যুক্ত হলে দেশ কীভাবে উপকৃত হতে পারে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে। তবে এখনো বাংলাদেশের যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি।

আরও পড়ুন  দ্রুতগতির মাকড়সার খোঁজ

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশকে মক্কা প্যাক্টে যুক্ত করার বিষয়টি এর সদস্য রাষ্ট্র সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা চাইলে বাংলাদেশ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারবে। অর্থাৎ বাংলাদেশের সম্ভাব্য সংযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর মতামতই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মক্কা প্যাক্টের পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত হলে বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য তা উপকারী হতে পারে। এ উদ্যোগ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও সংসদে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  তাজা নাকি হিমায়িত ফল-সবজি, কোনটিতে বেশি পুষ্টিগুণ?